
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চট্টগ্রামের পতেঙ্গায় আট বছর বয়সী শিশু সোহাগ হত্যা মামলায় ইমাম হোসেন ওরফে ইমন (২৮) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. ইমন হোসেন ভোলা জেলার চরফ্যাশন থানার নুরাবাদ গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।
অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ চরচাকে জানান, শিশু মো. সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার বাবার করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. ইমন হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
২০১৮ সালের ৮ মার্চ সন্ধ্যায় পতেঙ্গার পূর্ব হোসেন আহমদ পাড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে শিশু সোহাগের লাশ উদ্ধার করা হয়।
সোহাগের বাবা ফারুক হোসেন ভুঁইয়া রিকশা চালক ও মা রেশমা আক্তার গার্মেন্টস কর্মী। ঘটনার দিন দুপুরে সোহাগকে খেলার মাঠ থেকে ডেকে নেয় মো. ইমন হোসেন। বিকেলে সোহাগের বাবা বাসায় ফিরে জানতে পারেন তার ছেলেকে পাওয়া যাচ্ছে না।
পরে স্থানীয় শহিদ কলোনির একটি পরিত্যক্ত ঘর থেকে সোহাগের লাশ উদ্ধার হয়। তখন দেখা যায়, সোহাগের মাথা ও মুখ থেতলানো।
মামলার নথি থেকে জানা যায়, সেদিন বিকেলে বাসার পাশের মাঠে খেলছিল সোহাগ। তখন রিকশা চালক মো. ইমন হোসেন এসে বরই খাওয়ানোর কথা বলে সোহাগকে ডেকে নিয়ে যায়। বিষয়টি সোহাগের চাচাতো বোন তার পরিবারের সদস্যদের জানায়।
সোহাগের লাশ উদ্ধারের পর পুলিশ পূর্ব হোসেন আহমদ পাড়ার খাল পাড় এলাকার আজিমের কলোনির বাসা থেকে মো. ইমন হোসেনকে আটক করে।
সেদিন পুলিশের জিজ্ঞাবাবাদে মো. ইমন হোসেন জানায়, ওই খেলার মাঠের পাশে রিকশা নিয়ে গেলে মাঠে সোহাগকে দেখতে পায়। তখন তার মাথায় ‘খারাপ কাজ করার’ চিন্তা আসে।
আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মো. ইমন হোসেন জানান, সোহাগকে নিয়ে খাল পাড়ের শহিদ কলোনির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে খারাপ কাজের প্রস্তাব দেন তিনি।
এতে রেগে গিয়ে সোহাগ তখন ইমনের বুকে খামচি দেয় এবং ওই ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সোহাগ বিষয়টি সবাইকে বলে দিবে বলায় ক্ষিপ্ত হয়ে ইমন ভাঙা ইট দিয়ে সোহাগের মাথায় ও কপালে আঘাত করে।
সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ওই ঘর থেকে বেরিয়ে নিজের বাসায় চলে যায় ইমন।
ওই ঘটনায় লাশ উদ্ধারের দিনই সোহাগের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ২৭ আগস্ট আদালতে ইমন হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেয়।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।