
গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকার গত কয়েক বছরের সূচক বিশ্লেষণ করলে দেখা যায়, শহরের বাসযোগ্যতার ধারাবাহিক কোনো টেকসই উন্নতি হয়নি, বরং দিন দিন এর অবনমন ঘটেছে। ২০২১ সালে ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৩৭তম, যেখানে করোনা মহামারির কারণে স্বাস্থ্যসেবার স্কোর নেমেছিল মাত্র ১৬.৭-এ।

আহত বাকি চারজনকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তবে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নাজমুলকে হত্যা করা হয়ে থাকতে পারে। কারণ তিনি নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত অটোরিকশাটিরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় পুলিশ সদস্যরা যখন তাকে আটকে মারধর করছিল, তখন স্থানীয় লোকজন এগিয়ে না আসলে আরও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্রিকেটার নাঈম হাসান।

আব্দুস সালাম বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মানবিক। তিনি নির্দেশ দিয়েছেন, রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, তাদের উচ্ছেদ করা যাবে না। তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।”

রাজধানীর বাড্ডা থানার নতুন বাজার এলাকায় বাসের ধাক্কায় মো. মোকলেছ (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

সরকারের নতুন উদ্যোগ চালকদের জন্য নতুন বোঝা আর উচ্ছেদের নতুন হাতিয়ারেও পরিণত হতে পারে। আর যাত্রীদের পকেট কাটার শঙ্কা তো আছেই। তাই করের আওতা বাড়ানোর সম্ভাবনা এবং মাঠের জটিল চিত্রের মধ্যে ভারসাম্য আনা খুবই জরুরি।

প্রত্যক্ষদর্শী ও পথচারী মিজান জানান, দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে শফিকুলের ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানটি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন চলাচল করলেও এগুলো এখনও পূর্ণাঙ্গ নীতিমালার আওতায় আসেনি। চালকদের জন্য লাইসেন্স, প্রশিক্ষণ, রুট পারমিট ও সড়কে পৃথক লেন চালুর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন তারা।

আশিকউজ্জামান আরও জানান, একটি চক্র অটোরিকশা ছিনতাই করে চালক ও যাত্রী সেজে সেটি নিয়ে পালানোর চেষ্টা করছিল। পরে আনসার সদস্যরা সেখানে গিয়ে অটোরিকশাসহ তিনজনকে আটক করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেতকা এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে বিকাশ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫ মিনিটে অজ্ঞাতনামা এক যুবক মারা যান।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

মানুষের বাসায় কাজ করবে না বলেই রাজধানীর সড়কে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন রুপালি। জানালেন, তিনি অসুস্থ। কিন্তু পেটের দায়ে এই পেশা তাকে বেছে নিতে হয়েছে। নীলক্ষেত এলাকা থেকে ভিডিও করেছেন হাসান জোবায়েদ সজিব

ঢাকার রাস্তায় নামছে ৩ চাকার নতুন ধরণের ব্যাটারিচালিত রিকশা। এখন পর্যন্ত প্রায় ১২ হাজার রিকশা চালককে প্রশিক্ষণ দিয়েছে দুই সিটি করপোরেশন। আপাতত পরীক্ষামূলকভাবে দক্ষিণ সিটির ৩ এলাকায় চলবে ২৫টি রিকশা।

তানিয়া আগে গৃহপরিচারিকার কাজ করতেন। এখন রাজধানীর সড়কে অটোরিকশা চালান। ছয় সদস্যের পরিবারে তিনি একাই আয় করেন। পুরানা পল্টন এলাকা থেকে ভিডিও করেছেন তারিক সজীব