
অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন
চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।
অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হামাস। গতকাল শনিবার (২৯ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে গাজায় হামাসের প্রধান খলিল আল-হাইয়া এ কথা জানান। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হামাস অস্ত্র ছাড়বে না।
লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খলিল আল-হাইয়া ফিলিস্তিনি জনগণের জন্য কোনো ধরনের অপমান ও নিপীড়ন প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেন, ‘কোনো স্থানান্তর নয়, কোনো বহিষ্কার নয়।’ যুদ্ধবিরতির প্রস্তাবনা নিয়ে তিনি বলেন, হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দেড় বছর ধরে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় দখলদারদের সঙ্গে আলোচনা করেছে।
এই আলোচনার মূল লক্ষ্য ছিল গাজার ওপর আগ্রাসন বন্ধ করা, ফিলিস্তিনি জনগণের তাদের ভূমি ও স্বদেশের অধিকার সমুন্নত রাখা এবং দখলদারদের কারাগার থেকে বন্দীদের মুক্তি নিশ্চিত করা। খলিল আল-হাইয়া জোর দিয়ে বলেন, হামাস দায়িত্ব ও আশাবাদের সঙ্গে সব যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করছে, যার উদ্দেশ্য হলো জনগণের নিরাপত্তার জন্য গাজার ওপর যুদ্ধ বন্ধ করা।
এই প্রেক্ষাপটে আল-হাইয়া জানান, হামাস ‘দুদিন আগে মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে’, এবং তিনি ঘোষণা করেন, হামাস এটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে ‘এতে রাজি হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, ‘ইসরায়েল’ এতে বাধা দেবে না এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা ব্যর্থ করবে না।
ইসরায়েল প্রসঙ্গে আল-হাইয়া বলেন, দখলদার ইসরায়েল ‘তাদের স্বভাব অনুযায়ী যেকোনো চুক্তি বিলম্বিত ও এড়িয়ে গেছে, যার লক্ষ্য ছিল যুদ্ধ দীর্ঘায়িত করা এবং তাদের সরকারকে যত দূর সম্ভব ক্ষমতায় রাখা।’ তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি ব্যাপক যুদ্ধবিরতি নিশ্চিত করার সমস্ত মধ্যস্থতার প্রচেষ্টা বানচাল করেছেন।’
এদিকে, ইসরায়েল গতকাল শনিবার রাতে নিশ্চিত করেছে যে, তারা মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি-জিম্মি মুক্তি প্রস্তাব পেয়েছে এবং তারা একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু শুক্রবার রাতে প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য বেশ কয়েকটি পরামর্শ সভা করেছেন। তারা জানিয়েছে, তাদের পাল্টা প্রস্তাব ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় করেই’ করা হয়েছে।
এক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হামাস সম্ভবত ঈদুল ফিতরের দিন থেকে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। এটি আজ রোববার বা সোমবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই অবস্থান ইসরায়েলের দাবি পূরণ করে না। কারণ ইসরায়েল যুদ্ধবিরতি পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের আগের প্রস্তাবের ভিত্তিতে ১০-১১ জন জীবিত বন্দীর প্রত্যাবর্তনের ওপর জোর দিচ্ছে।
মিসরীয় সংবাদমাধ্যম ওয়াল্লাকে ওই কর্মকর্তা বলেন, ঈদুল-ফিতরের আগে কোনো চুক্তির সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, মিসরীয় প্রস্তাবে যুদ্ধবিরতির সময় নিহত বন্দীদের মরদেহও ফেরত দেওয়া হবে, তবে তিনি কোনো সংখ্যা জানাননি।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন
চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু
নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু মারা গেছে। দুর্ঘটনা থেকে ৮০ জনের বেশি বেঁচে ফিরেছে। তবে অন্তত ১১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।