
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএয়ের ১০০ মিলিয়ন ডলারের তহবিলের ঘাটতি পূরণে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ইসরায়েলের দ্বন্দ্ব এখানে লেবানন রাষ্ট্রের সাথে যতটা, তার চেয়ে বেশি হিজবুল্লাহর সাথে। ১৯৪৮ সালে ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবেশী লেবাননের সাথে তাদের যুদ্ধাবস্থা চলছে। এর আগে ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত ইসরায়েল দক্ষিণ লেবানন দখল করে রেখেছিল।

সুইজারল্যান্ডে আলোচনার উদ্দেশে শনিবার গভীররাতে ওয়াশিংটন ত্যাগ করেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ দেশটির প্রতিনিধি দল ইতিমধ্যে সেখানে পৌঁছেছে।

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরান। এই চরম উত্তেজনার মাঝেই সুইজারল্যান্ডে সরাসরি সংলাপে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে হরমুজ প্রণালি বন্ধের ইরানি দাবিকে নাকচ করে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ওই রুটে

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েকঘণ্টা পরই লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বহু নাটকীয়তা ও রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধাবসান, হরমুজ প্রণালী উন্মুক্তকরণ এবং ইরানের ওপর থেকে আমেরিকার সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাস্তবতা হলো, এই সামগ্রিক যুদ্ধে ইসরায়েলই সবচেয়ে বড় পরাজিত পক্ষ। গাজা, লেবানন, ইয়েমেন, পশ্চিম তীর, সিরিয়া, ইরাক এবং সর্বোপরি ইরানের মতো সাতটি ভিন্ন ফ্রন্টে একযোগে সামরিক শক্তি প্রয়োগ করে হুমকি নির্মূল করার যে নতুন ইসরায়েলি কৌশল নেওয়া হয়েছে, তা দেশটিকে কোনো নিরাপত্তা বা স্থিতিশীলতা দিতে পারছে না।

খাতাম আল-আনবিয়া সতর্ক করে বলেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের ‘আগ্রাসন’ বন্ধ না করলে তাদের ইরানের সশস্ত্র বাহিনীর কাছ থেকে একটি ‘কঠোর প্রতিক্রিয়া’ প্রত্যাশা করা উচিত।

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

যদিও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে লড়াই থামানোর লক্ষ্যে গত ১৭ এপ্রিল মার্কিন মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি শুরু হয়েছিল। তবুও পরবর্তী সপ্তাহগুলোতে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। এর মধ্যে রাজধানী বৈরুতও অন্তর্ভুক্ত ছিল।

ইরানের সঙ্গে ফের যুদ্ধে জড়িয়ে পড়লে একাই পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন কোনো হামলা না চালানোর নির্দেশ দেওয়া সত্ত্বেও, সোমবার পশ্চিম ও মধ্য ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকের পর শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। শর্ত অনুযায়ী, হিজবুল্লাহকে হামলা পুরোপুরি বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের সব সদস্যকে সরিয়ে নিতে হবে।

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ ও পূর্ব ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার ঘোষণার পর হামলার এ ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে।

মার্কিন প্রশাসন যতটা আশাবাদী, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সমঝোতা স্মারক আদৌ বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে ঠিক ততটাই সংশয় প্রকাশ করেছে। সম্ভাব্য এই সমঝোতা স্মারকের এক বা দুটি ধারা নিয়ে দুই দেশের মধ্যে এখনও তীব্র মতবিরোধ রয়ে গেছে বলে জানাচ্ছে ইরানি সংবাদমাধ্যমগুলো।

যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে ইসরায়েল ও লেবানন। এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই শেষ হয়েছে ওয়াশিংটনে দুই দেশের সরকারি প্রতিনিধিদের দুই দিনের সংলাপ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

লেবাননসহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা পাঠিয়েছে ইরান। শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য বলে দাবি করেছে তেহরান।