Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৭
ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
দক্ষিণ লেবাননের একটি পাহাডি এলাকা। ছবি: রয়টার্স

দক্ষিণ লেবাননের একটি পাহাড়ি এলাকায় ইসরায়েল সামরিক অভিযান চালালে তার কঠোর জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওই এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইরানের সামরিক সদস্যরাও অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে অবহিত তিন কর্মকর্তা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

গত মাসে পাঠানো ওই বার্তায় দক্ষিণ লেবাননের স্থলযুদ্ধে ইরানের অব্যাহত সরাসরি সম্পৃক্ততা এবং সেখানে ইসরায়েলি হামলার জবাব দেওয়ার প্রস্তুতির বিষয়টি স্পষ্ট হয়েছে। আঞ্চলিক যুদ্ধ সপ্তম মাসে প্রবেশ করার সময় এই সতর্কবার্তা দেওয়া হলো।

Advertisement
Advertisement
Advertisement

লেবাননের নিরাপত্তা সূত্রগুলোর মতে, দক্ষিণ-পূর্ব লেবাননের আলি আল-তাহের পাহাড়ি এলাকায় হিজবুল্লাহ একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার ও অস্ত্রের মজুত গড়ে তুলেছে বলে ধারণা করা হয়।

ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের সবচেয়ে বিতর্কিত ও সংঘাতপূর্ণ এলাকাগুলোর একটি হয়ে উঠেছে এই পাহাড়ি এলাকা।

হিজবুল্লাহ বিবৃতিতে জানিয়েছে, পাহাড়টি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে ইসরায়েলি বাহিনীর যেকোনো অগ্রযাত্রার বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে। সংগঠনটির কর্মকর্তারা সেখানে একটি ‘স্থাপনা’ থাকার কথা বলেছে, তবে এর বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী আলি আল-তাহেরের দক্ষিণে বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে এবং প্রকাশ্য বিবৃতিতে পাহাড়টিকে তাদের ‘প্রধান সামরিক কার্যক্রমের কেন্দ্রগুলোর’ একটি হিসেবে চিহ্নিত করেছে।

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমতSmoke billows from southern Lebanon, following Israeli strikes, as seen from Nabatieh, Lebanon, June 3, 2026. REUTERS_11zon

ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তায় তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, আলি আল-তাহেরে ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক অভিযান চালালে ইরান বড় ধরনের হামলা চালিয়ে তার জবাব দেবে। ওই অঞ্চলের তিন কর্মকর্তা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

আলি আল-তাহেরে ইরানের বাহিনী উপস্থিত রয়েছে কি না, সে বিষয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওই বার্তা সম্পর্কে এবং আলি আল-তাহেরে হামলা না চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ দিয়েছিল কি না—রয়টার্সের এসব প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, “এটি সঠিক নয়।”

ইরানের জেনেভাভিত্তিক স্থায়ী মিশন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি সামরিক বাহিনীও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে হিজবুল্লাহ বলেছে, আলি আল-তাহেরে বড় ধরনের হামলা হলে তার অর্থ হবে পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু হওয়া। এর ফলে উত্তর ইসরায়েলের বিভিন্ন জনবসতিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে।

বিষয়: যুক্তরাষ্ট্রলেবাননঅভিযানহামলাহিজবুল্লাহওয়াশিংটনইরানইসরায়েল
সর্বশেষ
  • ১

    সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

  • ২

    শতবর্ষেও চিরতরুণ উত্তমকুমার

  • ৩

    অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে নটর ডেমিয়ানদের মিলনমেলা

  • ৪

    সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

  • ৫

    চামড়া শিল্পে সমন্বিত সংস্কারের পরিকল্পনা করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সম্পর্কিত
  • সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

    সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

    দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশে ভোজ্যতেলের ব্যবসা মূলত বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। আমদানিকারকরা

  • সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

    সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

    দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “২০০৬ সালের পর আজ আবার এই মহান সংসদে দাঁড়িয়ে আমি শুধু একটি কথাই বলতে চাই- আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য ও বাংলাদেশের জন্য কাজ করতে।”

  • চামড়া শিল্পে সমন্বিত সংস্কারের পরিকল্পনা করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী

    চামড়া শিল্পে সমন্বিত সংস্কারের পরিকল্পনা করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী

    বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতি: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সংস্কার’ শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

  • রাশিয়ায় সব জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা

    রাশিয়ায় সব জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেন, জার্মানির বার্লিনে রুশ সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পর রাশিয়া মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবার্গে গ্যেটে ইনস্টিটিউটের কেন্দ্রগুলো বন্ধ করবে।