Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে নটর ডেমিয়ানদের মিলনমেলা

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৮
অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে নটর ডেমিয়ানদের মিলনমেলা
ছবি: নাইম আবদুল্লাহ

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেন ও গোল্ডকোস্টে বসবাসরত ঢাকার নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন প্রাতরাশ মিলনমেলা।

Advertisement

গত সোমবার সকালে গোল্ডকোস্টের মনোরম সালাসিয়া ওয়াটার্স কাফে অ্যান্ড রেস্টুরেন্টে এই প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বুরহান উদ্দিন। তিনিও নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী হওয়ায় অনুষ্ঠানে তার উপস্থিতি প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

নদীর পাড়ের মনোরম পরিবেশে আয়োজিত এ মিলনমেলায় নবীন-প্রবীণ নটর ডেমিয়ানরা একত্রিত হয়ে ফিরে যান কলেজ জীবনের সোনালি দিনগুলোর স্মৃতিতে। দীর্ঘদিন পর সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে দেখা হওয়ায় সকালজুড়েই চলে প্রাণখোলা আড্ডা, হাসি-আনন্দ ও পুরনো দিনের স্মৃতিচারণ।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন যীশু দাস। পরিচয়পর্ব শেষে শুরু হয় স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা।

ডা. সৈকত, আতিক ও অস্ট্রেলিয়ার খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিফুর রহমান জেরিন তাদের কলেজ জীবনের নানা ঘটনা ও স্মৃতির কথা তুলে ধরেন। তাদের হাস্যরসাত্মক ও আবেগঘন স্মৃতিচারণে উপস্থিত সবাই যেন ফিরে যান নটর ডেম কলেজের সেই সোনালি দিনগুলোতে।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

হাইকমিশনার এফ এম বুরহান উদ্দিন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নটর ডেম জীবনের নানা স্মৃতি মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে নিজের কলেজজীবনের স্মৃতিও সবার সঙ্গে ভাগ করে নেন তিনি।

মিলনমেলায় শুধু স্মৃতিচারণ ও আনন্দ-আড্ডাই নয়, নটর ডেম কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তা নিয়েও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে।

নটর ডেম কলেজের জন্য একটি ডিফিব্রিলেটর স্থাপন এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কি না, এ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন ডা. সাজিদুল ইসলাম। প্রস্তাবটির প্রতি উপস্থিত নটর ডেমিয়ানরা ইতিবাচক সাড়া দেন।

গোল্ডকোস্টে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসবConference of Bangladeshi Doctors Residing in Australia 1

অধ্যাপক ডা. আতিফুর রহমান জেরিনসহ উপস্থিত সবাই এ উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি হৃদ্‌যন্ত্রজনিত পরিস্থিতিতে দ্রুত জীবনরক্ষাকারী ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আরও বৃহত্তর পরিসরে একত্রিত করার বিষয়ে একমত হন। নিয়মিতভাবে এ ধরনের আয়োজনের মাধ্যমে নটর ডেমিয়ানদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

মিলনমেলায় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও নটর ডেমিয়ান অধ্যাপক ডা. আতিফুর রহমান জেরিন, মেরিন ইঞ্জিনিয়ার ইশতিয়াক আমিন পাপ্পু, ব্রিসবেনের জনপ্রিয় সাহিত্যিক মোস্তাফিজুর রহমান টিটু, ডা: সৈকত, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেওয়ান মুস্তাফিজুর রহমান, অস্ট্রেলিয়ার রিজার্ভ সেনাবাহিনীতে কর্মরত তাহসিন, আতিক, ফেডারেল ডিরেক্টর তৌহিদ, অর্থনীতিবিদ তারেক ইসলামসহ প্রায় ২৩ জন নটর ডেমিয়ান।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

এ ছাড়া সিডনি থেকে অনুষ্ঠানে যোগ দেন নটর ডেম অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ডা. সাজিদুল ইসলাম।

প্রাতরাশের আয়োজন শেষে মিলনমেলার আনন্দ আরও বাড়িয়ে দেয় অধ্যাপক ডা. আতিফুর রহমান জেরিনের বাসায় আয়োজিত চা-চক্র। সেখানে আবারও চলে প্রাণখোলা আড্ডা ও স্মৃতিচারণ।

এরপর উপস্থিত অতিথিদের জন্য নদীতে নৌ ভ্রমণেরও আয়োজন করেন ডা. জেরিন। মনোরম নদীর বুকে নৌভ্রমণ, চা-চক্র, আড্ডা ও পুরনো দিনের স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় নটর ডেমিয়ানদের এ ঘটনাবহুল ও আনন্দঘন মিলনমেলা।

আয়োজকদের মতে, প্রবাসে থেকেও নটর ডেম কলেজের ঐতিহ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন অটুট রাখতেই এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে আরও বড় পরিসরে নটর ডেমিয়ানদের নিয়ে এমন মিলনমেলার আয়োজনের প্রত্যাশা নিয়েই শেষ হয় এবারের আয়োজন।

বিষয়: প্রবাসীঅস্ট্রেলিয়াব্রিসবেননটর ডেমস্মৃতিচারণমিলনমেলাবাংলাদেশের হাইকমিশনারপ্রাক্তন শিক্ষার্থী
Advertisement
সর্বশেষ
  • ১

    ইশরাককে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ?, যা জানা গেল

  • ২

    হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন

  • ৩

    ফ্রান্সের আন্দোলন এত সহিংস হলো কীভাবে?

  • ৪

    ‘ঢাকা বিমানবন্দরের ব্যবস্থাপনাও ডিপি ওয়ার্ল্ডের মতো কাউকে দিয়ে দিক’

  • ৫

    ‘হামলায় ইরানের ক্ষতি হয়েছে কিন্তু আপনি কি বেঁচেছেন?’

সম্পর্কিত
  • ইসলামাবাদে বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা ও একক চিত্রপ্রদর্শনী

    ইসলামাবাদে বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা ও একক চিত্রপ্রদর্শনী

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা। এ ছাড়া, আয়োজন করা হয় বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী মো. আবদুস সাত্তারের দুই দিনব্যাপী এককচিত্র প্রদর্শনী। গতকাল শনিবার ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) অডিটোরিয়াম

  • বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন

    বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন

    রাষ্ট্রদূত বলেন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা, সাংস্কৃতিক চর্চার প্রসার, গবেষণা ও শিক্ষালাভের জন্য লালনের দর্শন ও অবদানকে স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রথমবারের মতো লালন সাঁই তিরোধান দিবস-২০২৬ কে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

  • লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস

    লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস

    অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীরা লালনগীতি পরিবেশন এবং লালনের কবিতা আবৃত্তি করেন। এসব পরিবেশনার মধ্য দিয়ে অতিথিরা বাংলাদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক স্বতন্ত্র ধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

  • ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

    ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

    সফরকালে শিল্পীরা ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্য আর্টস ও লোক ভির্জায় আজ ও আগামীকাল ( ১৭ ও ১৮ অক্টোবর) বাংলাদেশ কালচারাল সন্ধ্যায় পারফর্ম করবেন।