মিলনমেলা

স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের বনভোজন ও মিলনমেলা
টলেডো প্রদেশের কেজালেগাস লেকের মনোরম পাড়ে আনন্দঘন এই বনভোজন ও মিলনমেলা আয়োজন করা হয়।

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা
অতিথি ও বিএমএস পরিবারসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মিলনমেলায় অংশ নেন, যেখানে পেশাদারত্বের পাশাপাশি ছিল উষ্ণ বন্ধুত্ব, সংস্কৃতির আলো আর স্বদেশের সুর।

টরন্টোয় বাংলাদেশ ফেস্টিভ্যালে বাঁধভাঙা মানুষের ঢল
এবারের আয়োজনটি উৎসর্গ করা হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারগুলোর প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে এবং অটিজম ও মানসিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল নিবেদিত প্রাণ মানুষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। এ ছাড়াও, নতুন কিছু সংযোজন অনুষ্ঠাটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ মেলা ২০২৬
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা দেশীয় পোশাক, অলংকার, হস্তশিল্প, প্রসাধনী এবং বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের আকর্ষণীয় পসরা সাজিয়ে দর্শনার্থীদের মন কাড়েন। উদ্যোক্তারা জানান, এমন আয়োজন তাদের ব্যবসায়িক পরিচিতি বৃদ্ধির পাশাপাশি প্রবাসী ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেয়।

সিডনিতে বর্ণাঢ্য বিডি হাব চাঁদ রাত মেলায় প্রবাসীদের ঈদের আনন্দ ভাগাভাগি
চাঁদ রাত মেলা শুরু হয় বেলা ১১টায়। মেলায় ছিল ৫০টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গয়না, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল ও ফুড ট্রাক। বাচ্চাদের জন্য ছিল ফেস পেইন্টিংসহ বিনোদনের হরেক রকম ব্যবস্থা। সন্ধ্যার পরে মেলায় ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়।

টরন্টোয় ঢাবি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের ইফতার
ইফতার অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় অংশ নেন। এ সময় বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং বিভাগের সদ্যপ্রয়াত শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

প্যারিসে কুলাউড়া: স্মৃতি যেখানে ক্যাম্পাস হয়ে ওঠে
এই মিলনমেলা আমাকে নতুন করে বুঝিয়ে দিল—শিক্ষা শুধু একটি প্রতিষ্ঠান নয়, শিক্ষা এক ধরনের আত্মীয়তা। যে কলেজই হোক, যে ব্যাচই হোক—যখন কিছু মানুষ তাদের ছাত্রজীবনের স্মৃতি নিয়ে একত্র হয়, তখন সেখানে এক ধরনের পবিত্রতা জন্ম নেয়। সেই পবিত্রতাই আমাকে গভীরভাবে আন্দোলিত করেছিল।

দুবাইয়ে মাওলানা স্মৃতি সংসদের পুনর্মিলনী ও সিআইপি সংবর্ধনা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাওলানা স্মৃতি সংসদের পুনর্মিলনী ও সিআইপি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়ার সর্তারকূল হযরত মাওলানা রমজান আলী (রহ:) স্মৃতি সংসদের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে এই মিলনমেলা ও সিআইপি সংবর্ধনা আয়োজন করা হয়।

মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তিতে মিলনমেলা
স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান টেস্ট অব তুর্কার ২০ বছর পূর্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

জেনেভায় বাংলাদেশ উইমেনস ডায়াসপোরার পিঠা উৎসবে মিলনমেলা
ভাপা পিঠা, পাটিসাপটা, দুধচিতই, চন্দ্রপুলি, নকশি পিঠা ও নানা রকম ঘরোয়া মিষ্টান্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পিঠার স্বাদ, গানের সুর আর প্রবাসী মিলনমেলায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

আঙ্কারায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিজয়ের চেতনায় বাংলাদেশ দূতাবাসের আনন্দ আয়োজন

টরন্টোয় জমকালো আয়োজনে বিআরসি গালা নাইট
কানাডার অন্টারিও প্রদেশের রাজধারী টরন্টোয় বাংলাদেশি রিয়েল্টরদের সংগঠন বাংলাদেশি রিয়েল্টরস ইন কানাডার (বিআরসি) বার্ষিক আয়োজন ‘বিআরসি গালা নাইট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

মেলবোর্নে বিএমসি–বিডিসিয়ানদের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠিত
বৈরি আবহাওয়া ও ঝিরিঝিরে বৃষ্টি উপেক্ষা করে অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে থাকা বিএমসি–বিডিসিয়ানরা মেলবোর্নে একত্রিত হন আড্ডা, স্মৃতিচারণ ও বন্ধুত্বের উষ্ণতায়। বৃষ্টিকে সঙ্গী করেই মিলনমেলায় মেতে উঠেছিলেন তারা।

অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে বাংলাদেশি কমিউনিটির ১০ বছর পূর্তি উপলক্ষে মেজবান
নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের সভাপতি ডা সাইফুল হাবিব বলেন, আমরা নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটিকে ভবিষ্যতে আরও নানা কাজে যুক্ত করে এগিয়ে নিতে চাই। একই সঙ্গে চট্টগ্রাম ক্লাবের সঙ্গে আমাদের সহযোগিতা ধারাবাহিকভাবে আরও বিস্তৃত হবে।

ফোবানার একাংশের ৪০তম সম্মেলন অনুষ্ঠিত হবে অরল্যান্ডো শহরে
আমেরিকাপ্রবাসী বাংলাদেশিদের বৃহৎ মিলনমেলা ফোবানা সম্মেলন। ২০২৬ সালে ফোবানার সম্মেলন ৪০তম বর্ষে পদার্পণ করবে।

সিডনিতে ভিকারুননিসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
অস্ট্রেলিয়াজুড়ে ‘চেঞ্জ দ্য স্টোরি’র উদ্যোগে একত্রিত হলো VAAUS—অস্ট্রেলিয়ায় থাকা ভিকারুননিসার প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠন নারীদের মধ্যে বন্ধন, মানব সেবার ব্রত আর সামাজিক প্রভাব উদ্যাপনে ১ হাজার ১০০ জনেরও বেশি অতিথিকে একত্র করে।

সিডনিতে ২৪ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলন
দেবী দুর্গার উপাসনার মূল আহ্বানকে পুনরুচ্চারিত করে, বরাবরের মতো এই বিজয়া সম্মিলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘অশুভের বিনাশ হোক, শুচি হোক বিশ্বলোক’। সকল আসুরিক, দানবিক, অমানবিক শক্তির বিনাশ ঘটে বিশ্বে শান্তি, মঙ্গল ও শুভ শক্তির প্রতিষ্ঠা হোক, এটাই প্রার্থনা।

রেমিয়ানস অস্ট্রেলিয়ার পুনর্মিলনী: স্মৃতি, শ্রদ্ধা, আনন্দ আর মিলনের এক উৎসব
পুনর্মিলনী উপলক্ষে গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টার সকাল থেকেই ভরে উঠেছিল প্রাক্তন রেমিয়ান ও তাদের পরিবারের পদচারণায়। হাসি, গল্প, পুরোনো স্মৃতি আর বন্ধুত্বের টানে অডিটোরিয়াম ভরে ওঠে উচ্ছ্বাস ও ভালোবাসায়।

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।

সিডনিতে এনএসইউ অ্যালামনাই নাইট ২২ নভেম্বর
জমকালো এই আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর (শনিবার) সিডনির বিখ্যাত ক্যান্টারবেরি লীগ ক্লাবের প্যারাগন রুমে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, যেখানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন ঘটবে আনন্দ, স্মৃতি ও সংযোগের এক প্রাণবন্ত পরিবেশে।



