Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

গোল্ডকোস্টে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৯
গোল্ডকোস্টে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব
ছবি: নাইম আবদুল্লাহ

অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনারদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (বিজিপিএএ) বার্ষিক সাধারণ সম্মেলন, ক্লিনিক্যাল অ্যান্ড এডুকেশনাল কনফারেন্স, গালা ডিনার ও কালচারাল নাইট-২০২৬ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

গত শনিবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের গোল্ডকোস্টে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০ জন চিকিৎসকসহ প্রায় ৩০০ অতিথি অংশ নেন। বৈজ্ঞানিক আলোচনা, পেশাগত অভিজ্ঞতা বিনিময়, বার্ষিক সাধারণ সভা এবং বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি পরিণত হয় বাংলাদেশি চিকিৎসক ও তাদের পরিবারের এক মিলনমেলায়।

সকালে অনুষ্ঠিত হয় সংগঠনের বার্ষিক সায়েন্টিফিক সেমিনার। এতে চিকিৎসাবিজ্ঞানের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সেমিনারে প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের (আরএসিজিপি) কুইসল্যান্ড চেয়ার ডা. ক্যাথেরিন হেস্টার।

Advertisement
Advertisement
Advertisement

বক্তব্য দেন সংগঠনের সভাপতি ডা. পারভেজ খান ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বুরহান উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. সাজিদুল ইসলাম। সঞ্চালনা করেন ডা. মাহবুবা খানম মুক্তা ও ডা. রেশমী সেহেলি।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

বৈজ্ঞানিক সেমিনারে অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের পেশাগত অভিজ্ঞতা, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন দিক এবং জেনারেল প্র্যাকটিসের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চিকিৎসকেরা ক্লিনিক্যাল কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) সেশনে অংশ নেন।

সেমিনারে বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক তাদের বৈজ্ঞানিক উপস্থাপনা করেন। তাদের মধ্যে ছিলেন কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. আতিফুর রহমান, এন্ডোক্রাইনোলজিস্ট ডা. ফাহিদ হাশেম, পাবলিক হেলথ ফিজিশিয়ান প্রফেসর ডা. গোলাম খন্দকার, নেফ্রোলজিস্ট ডা. শাহাদাত হোসেন, সাইকিয়াট্রিস্ট ডা. শামা পারভীন, প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট ডা. পীযুষ সরকার ও পেডিয়াট্রিশিয়ান ডা. মুমতাহিনা সেতু।

দিনব্যাপী কর্মসূচিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে আগত বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনারদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

২০২০ সালে প্রতিষ্ঠিত বিজিপিএএ অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনারদের পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং চিকিৎসা-শিক্ষাসংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করে আসছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়াজুড়ে প্রায় ১ হাজার ১০০ জন বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার কর্মরত রয়েছেন।

ক্লিনিক্যাল ও এডুকেশনাল কর্মসূচি শেষে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা ২০২৬।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

‘আবার এলো যে সন্ধ্যা’—গালা ডিনারে মিলনমেলা

সন্ধ্যায় নেরাং বাইসেন্টেনিয়াল হলে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গালা ডিনার ও কালচারাল নাইট। এবারের সাংস্কৃতিক আয়োজনের নাম দেওয়া হয়—‘আবার এলো যে সন্ধ্যা’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটিCUAAA 1

গালা অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের হাইকমিশনার এফ এম বুরহান উদ্দিন, প্রবীণ জেনারেল প্র্যাকটিশনার ডা. আব্দুর রশীদ আলমগীর ও ডা. কামাল উদ্দিন আহমেদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ডা. নাহিদ সিনহা ও ডা. রুম্মন চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো সন্ধ্যা হয়ে ওঠে আনন্দ ও বিনোদনে পরিপূর্ণ। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসক এবং তাদের পরবর্তী প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি ও নাট্যনৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

সাংস্কৃতিক আয়োজনের কোঅর্ডিনেটর ছিলেন ডা. নাকিবুল ইসলাম। অনুষ্ঠানে ছিল ডা. জবার আবৃত্তি, ডা. রেশমী ও ডা. রত্নার ধ্রুপদি নৃত্য এবং ডা. রাপ্তি সারওয়াতের মনমাতানো আধুনিক গান। ডা. পীযুষ ও ডা. খান মজলিসের ব্যান্ড পরিবেশনাও দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

নতুন প্রজন্মের আনিরা, তাসনিয়া ও মীমের চমৎকার পরিবেশনা সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ করে ভিন্ন মাত্রা।

সাংস্কৃতিক সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল রকহেম্পটন থেকে আসা কয়েকজন চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের দলগত পরিবেশনা। গান ও নাচের সমন্বয়ে তৈরি এই পরিবেশনায় অংশ নেন ডা. মৌসুমী, জেভিয়ার, ডা. আরিফ, ডা. নাসমি, অন্তরা ও তাহসিন আলী। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

রাতের শেষ পর্বে সংগঠনের কালচারাল কমিটির প্রযোজনা ও পরিচালনায় মঞ্চস্থ হয় ব্যতিক্রমী কৌতুকধর্মী হাইব্রিড যাত্রাপালা।

বাংলার ইতিহাসের সিরাজউদ্দৌলা ও ঘষেটি বেগম থেকে শুরু করে জনপ্রিয় চরিত্র বাকের ভাই, মুনা ও বদি—বিভিন্ন সময়ের পরিচিত চরিত্রগুলোকে অভিনব কৌতুক ও নাট্যরীতিতে মঞ্চে জীবন্ত করে তোলা হয়। হাসি-আনন্দে দর্শকদের মাতিয়ে তোলে এই ব্যতিক্রমী পরিবেশনা।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

দিনব্যাপী সম্মেলন ও সাংস্কৃতিক আয়োজন শুধু পেশাগত সম্পর্ক ও জ্ঞান বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এটি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসক ও তাদের পরিবারের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব এবং শেকড়ের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ হয়ে ওঠে।

স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ এবং দেশীয় খাবারের আয়োজনে হাজার হাজার মাইল দূরে বসবাস করেও চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা ফিরে যান প্রিয় বাংলাদেশের আবহে।

অনুষ্ঠানের শেষ পর্বে ঘোষণা করা হয় ২০২৭ সালের বার্ষিক সাধারণ সম্মেলন, ক্লিনিক্যাল অ্যান্ড এডুকেশনাল কনফারেন্স, গালা ডিনার ও কালচারাল নাইট অনুষ্ঠিত হবে নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে।

এই ঘোষণার মধ্য দিয়ে আনন্দঘন ও স্মরণীয় আয়োজনের সমাপ্তি ঘটে।

বিষয়: প্রবাসীঅস্ট্রেলিয়াবাংলাদেশিচিকিৎসকবার্ষিক সম্মেলনসাংস্কৃতিক অনুষ্ঠানসেমিনারকনফারেন্স
Advertisement
সর্বশেষ
  • ১

    ইশরাককে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ? যা জানা গেল

  • ২

    হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন

  • ৩

    ফ্রান্সের আন্দোলন এত সহিংস হলো কীভাবে?

  • ৪

    ‘ঢাকা বিমানবন্দরের ব্যবস্থাপনাও ডিপি ওয়ার্ল্ডের মতো কাউকে দিয়ে দিক’

  • ৫

    ‘হামলায় ইরানের ক্ষতি হয়েছে কিন্তু আপনি কি বেঁচেছেন?’

সম্পর্কিত
  • ইসলামাবাদে বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা ও একক চিত্রপ্রদর্শনী

    ইসলামাবাদে বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা ও একক চিত্রপ্রদর্শনী

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা। এ ছাড়া, আয়োজন করা হয় বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী মো. আবদুস সাত্তারের দুই দিনব্যাপী এককচিত্র প্রদর্শনী। গতকাল শনিবার ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) অডিটোরিয়াম

  • বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন

    বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন

    রাষ্ট্রদূত বলেন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা, সাংস্কৃতিক চর্চার প্রসার, গবেষণা ও শিক্ষালাভের জন্য লালনের দর্শন ও অবদানকে স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রথমবারের মতো লালন সাঁই তিরোধান দিবস-২০২৬ কে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

  • লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস

    লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস

    অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীরা লালনগীতি পরিবেশন এবং লালনের কবিতা আবৃত্তি করেন। এসব পরিবেশনার মধ্য দিয়ে অতিথিরা বাংলাদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক স্বতন্ত্র ধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

  • ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

    ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

    সফরকালে শিল্পীরা ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্য আর্টস ও লোক ভির্জায় আজ ও আগামীকাল ( ১৭ ও ১৮ অক্টোবর) বাংলাদেশ কালচারাল সন্ধ্যায় পারফর্ম করবেন।