Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয়া

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২২
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার এ উপলক্ষ্যে ঢাকার হোটেল শেরাটনে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ফুটবলার জামাল ভূঁইয়া। এ চুক্তির মাধ্যমে দেশজুড়ে তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব বাড়বে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় মাস মেয়াদি এই চুক্তির অধীনে জামাল ভূঁইয়া নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম এবং গ্রাহকদের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার বিভিন্ন উদ্যোগে অংশ নেবেন, যা ক্রীড়াপ্রেমীদের আর্থিক অন্তর্ভুক্তিতে আরও বেশি অংশগ্রহণ করতে ভূমিকা রাখবে।

নগদের অ্যাম্বাসেডর হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে জামাল ভূঁইয়া বলেন, ‘‘আমি নগদের সঙ্গে কাজ করেছি, ভালো লেগেছে। আজকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। সবশেষ নগদের ক্যাম্পেইন ছিল বিশ্বকাপ নিয়ে, যা খুবই চমৎকার একটি ক্যাম্পেইন ছিল। সবকিছু মিলিয়ে নগদ দেশের জন্য ভালো কিছু করছে, এটা অনেক ভালো লাগার একটি বিষয়।’’

Advertisement
Advertisement
Advertisement

জাতীয় দলের অধিনায়ক বলেন, ‘‘নগদ ক্রমাগত উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনে বিপ্লব ঘটিয়েছে। নগদ গ্রাহকদের জন্য বিভিন্ন সময় যেসব ক্যাম্পেইন ও পুরস্কারের আয়োজন করে, তা প্রতিষ্ঠানটিকে আরও বেশি গ্রাহকদের কাছে নিয়ে গেছে।’’

জাতীয় দলের অধিনায়ককে স্বাগত জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘জামাল ভূঁইয়াকে নগদ পরিবারে অনেক অনেক স্বাগতম। বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে নগদের একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ছিল আমাদের। শুধু জামাল ভূঁইয়া না, সামনের দিনে আরও স্টার খেলোয়াড়দের সঙ্গে আমরা নগদ পরিবার সম্পৃক্ত হব। নগদ বাংলাদেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের সঙ্গে থাকবে।’

অনুষ্ঠানে নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়: নগদবিজ্ঞপ্তিফুটবল
সর্বশেষ
  • ১

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

  • ২

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

  • ৩

    ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা

  • ৪

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

  • ৫

    পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক জাতীয় আয়োজন ‘রিঅ্যাক্ট ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়।

  • পেপসিকো কর্মীদের বিমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

    পেপসিকো কর্মীদের বিমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

    বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

  • বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’-এর নিবন্ধন শুরু

    বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’-এর নিবন্ধন শুরু

    আগামী ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর জীবনধারাকে উৎসাহিত করতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সচেতনতামূলক ম্যারাথন ‘এমলিনো ডায়াবিট রান’।

  • ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপিত

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপিত

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।