Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

খুব অল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১১
খুব অল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। ছবি: ইউএনবি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, দেশজুড়ে চলমান লোডশেডিং খুব অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Advertisement

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চলমান বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট লোডশেডিংয়ের চাপ এখন শহর ও গ্রামাঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে।”

বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এ তথ্য জানা যায়।

জাহেদ বলেন, ঢাকার বাসিন্দারা সম্প্রতি যে মাত্রায় লোডশেডিংয়ের মুখোমুখি হচ্ছেন, তা অতীতে রাজধানীতে তুলনামূলকভাবে অস্বাভাবিক ছিল।

Advertisement
Advertisement
Advertisement

উপদেষ্টা আরও বলেন, “আগে গ্রামীণ এলাকায় বেশি লোডশেডিং দিয়ে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হতো। তবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই সংকটের কষ্ট সবাই মিলে ভাগ করে নেবে।” তিনি বলেন “একটি বড় শহরে বিদ্যুৎ সরবরাহ বেশি পাওয়া উচিত এ কারণে নয় যে সেখানে প্রভাবশালী ব্যক্তিরা থাকেন, বরং সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রীভূত থাকে বলে। তাই পলিসিগত দিক থেকে সেদিকে একটি প্রবণতা থাকে। তবে সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে সবাই লোডশেডিংয়ের ধকল সহ্য করবে, তাই এখন আমরা ঢাকায়ও লোডশেডিং দেখতে পাচ্ছি।”

উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের আমলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি করা সত্ত্বেও সেই সময়গুলোতে বাস্তবে কী পরিমাণ লোডশেডিং হয়েছে, তার প্রকৃত তথ্য সরকার প্রকাশ করবে।

জাহেদ বলেন, “বিষয়টি আপনারা একটু খতিয়ে দেখবেন। আশা করছি, আগামী সপ্তাহে আমি আপনাদের সেই তথ্য দিতে পারব। আমি এটি নিয়ে কাজ করছি—তখন আসলে কতটুকু এবং কত মেগাওয়াট লোডশেডিং হয়েছিল।”

তিনি দাবি করেন, ওই সময়গুলোতে লোডশেডিংয়ের একটি বড় অংশ চাপিয়ে দেওয়া হতো গ্রাম ও দুর্গম এলাকাগুলোর ওপর। উপদেষ্টা বলেন, “আমরা সেই ধারা থেকে সরে এসেছি। আশা করি মানুষ বিষয়টি বুঝতে পারবে।”

বর্তমান বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জ্বালানি সংকট, বিদ্যুৎকেন্দ্রে আকস্মিক যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ কাজ, সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতা এবং বিদ্যুতের দ্রুত ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা দেয়, যার ফলে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা তৈরি হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই চাহিদা তুলনামূলকভাবে কম ছিল।”

জাহেদ জানান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতাধীন এলাকাগুলোতে লোডশেডিংয়ের সমন্বয় করা হচ্ছে, যাতে গ্রামীণ এলাকায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা যায় এবং কোনো নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন না থাকতে হয়।

বিষয়: উপদেষ্টাসংকটবিদ্যুৎ সংযোগলোডশেডিংবিদ্যুৎ বিভ্রাট
Advertisement
সর্বশেষ
  • ১

    বিএনপির সামনে অনেক ‘পরীক্ষা’, রেজাল্ট ভালো করায় চ্যালেঞ্জ কতটা?

  • ২

    সৌদি আরবের জন্য ছোট অস্ত্রে বড় বিপদ

  • ৩

    বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কী বার্তা দিচ্ছে?

  • ৪

    ‘উডকিপার প্রো’ নিয়ে এল বার্জার

  • ৫

    ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সম্পর্কিত
  • ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    গত মাসে প্যারিসের দরিদ্র উত্তরাঞ্চলীয় উপশহরগুলোর কয়েকটি উচ্চবিদ্যালয়ে এ বিক্ষোভ শুরু হয়। শিক্ষকের স্বল্পতা ও জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলন পরে বৈষম্য, সরকারি ব্যয় এবং জীবনযাত্রার মান নিয়ে বৃহত্তর প্রতিবাদে রূপ নেয়।

  • লুৎফুজ্জামান হত্যার বিচারসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান ব্লাস্টের

    লুৎফুজ্জামান হত্যার বিচারসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান ব্লাস্টের

    নেত্রকোণায় লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে ব্লাস্ট।

  • সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় কিউআরএসের নিন্দা-উদ্বেগ

    সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় কিউআরএসের নিন্দা-উদ্বেগ

    নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে কিউআরএস জানিয়েছে, এই হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার ওপর এক গুরুতর আঘাত এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলোর

  • ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ

    ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ

    ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে আইরিন খান বলেন, ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে।