Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নেত্রকোনায় প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৬
নেত্রকোনায় প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনায় একই গ্রামের বাবুল মিয়া (২৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রীর কাছে বাবুল মিয়া রান্নার লাকড়ি বিক্রি করেছিলেন। লাকড়ির বকেয়া টাকা পরিশোধ করতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাবুলের বাড়িতে যান প্রবাসীর স্ত্রী। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাবুলের বাড়ির পাশের একটি জঙ্গলে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন

Advertisement
Advertisement
Advertisement
প্রবাসী শ্রমিকদের টাকার খবর রাখে সবাই, মনের খবর রাখে কে?expatriate worker

পরে তাকে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সেন্টু মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আল মামুন জানিয়েছেন, অভিযুক্ত বাবুলকে আটকের চেষ্টা চলছে।

বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান তালুকদার মোশাররফ বলেন, ‘‘প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তার দাবি, ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।’’

ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইনও পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

বিষয়: প্রবাসীপূর্বধলাহত্যাশ্বাসরোধনেত্রকোনাবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

  • ২

    ‘শেখ হাসিনাকে এই সরকারের সঙ্গেই আলোচনা করতে হবে’

  • ৩

    ‘কোস্ট গার্ডও র‌্যাবের মতো প্রেস রিলিজ দেওয়া শুরু করেছে’

  • ৪

    ‘এআই দিয়ে গান করলে তো আর মনের খোরাক হয় না’

  • ৫

    ডাক্তার বাড়লেও মান কমছে, কারণ কী?

সম্পর্কিত
  • ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

    ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

    ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ জন যাত্রী নিয়ে ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় আজ রোববার ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা তল্লাশি অভিযান শুরু করেন। খবর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

  • বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • চট্টগ্রামে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

    চট্টগ্রামে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।