Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩২
সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: চরচা

সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার সিলেটে বিজিবি সেক্টর সদর দপ্তরের সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের উদ্বোধন ও স্মৃতিফলক উন্মোচন করে তিনি এ কথা বলেন।

সীমান্তে চোরাচালান চিহ্নিতকরণে বিজিবির সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সরকার নজরে রাখছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী যেমন নিজস্ব ড্রোন উৎপাদন করে রাষ্ট্রীয় নিরাপত্তায় কাজ করছে, তেমনি আমরা বিজিবিকে ড্রোন বানানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সর্বাত্মক সহযোগিতা করব। এ ছাড়া চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

Advertisement
Advertisement
Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ মাদকের কারবারিদের চিহ্নিত ও বন্ধের বিষয়ে তিনি বলেন, “আজকের সময়ে চোরাচালানকারীরা অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হয়ে কাজ করে। বিশেষ করে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকেদের কাছে তেমন ভারী কোনো অস্ত্র নেই। চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমরা তাদের সক্ষম করে তুলতে প্রয়োজনীয় অস্ত্র দেওয়ার বিষয়ে ভাবছি।”

রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় আবারও রায় পেছাল Rana-Plaza

এ সময় বিজিবির পরিচালক মেজর জেনারেল আশরাফুল জাহান সিদ্দিকসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রীর আজকের সিলেট সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন।

বিকেল ৪টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীসীমান্তঅপরাধবিজিবিচোরাচালানসিলেট
সর্বশেষ
  • ১

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

  • ২

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

  • ৩

    ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা

  • ৪

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

  • ৫

    পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

সম্পর্কিত
  • বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।

  • পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

    পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ১২ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে। পরে তাদের বিজিবির হাতে তুলে দিয়েছে বিএসএফ।