Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

ডা. গেস্ট এবং সোনার বাংলা ফাউন্ডেশনের ফান্ডরাইজিং সন্ধ্যা

ফারহানা আহমেদ লিসা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২০: ৫৮
ডা. গেস্ট এবং সোনার বাংলা ফাউন্ডেশনের ফান্ডরাইজিং সন্ধ্যা
ছবি: লেখক

লস অ্যাঞ্জেলেসের লুক্সর ব্যানিকুয়েট হলের সোনার বাংলা ফাউন্ডেশনের ফান্ড রেইজিং ছিল গত ২২ আগস্ট। বরাবরের মতো ডা. রুবিনা নাজিব আপু আর ডা. নওরীন আপু জানালেন এ অনুষ্ঠানের কথা। স্কেজুল খুলে দেখি ওই দিনটা আমার ছুটি। ডা. শেলি আপাকে জিজ্ঞেস করলাম, আপা, আমি তো যাচ্ছি। আপনি আর ভাইয়া (ডা. শহীদ ভাই) কি যাবেন? আপা আর ভাইয়াও যাবেন জানলাম। আমরা টিকিট করলাম।

Advertisement

সোনার বাংলা ফাউন্ডেশনের জন্যই আমার কিডনি বিশেষজ্ঞ মেন্টর ডা. গেস্ট ঢাকা গিয়েছেন। যাদের কিডনি কাজ করছে না, তাদের সহায়তায় ডায়ালাইসিস (কৃত্রিমভাবে শরীর থেকে দূষিত ইউরিয়া দূর করা, যেটা অকেজো কিডনি পারছে না) কীভাবে করা যায়, সেই সাহায্যে। অসম্ভব ভালো একজন মানবিক মানুষ, যিনি শুধু বাংলাদেশের বলেই ভীষণ স্নেহের চোখে দেখতেন আমাকে। এমনকি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে চাকরি করব, না কার্ডিওলজিতে ফেলোশিপ করব, সে সিদ্ধান্তও আমি তাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। (চোখে তখন স্টানফোর্ডে ফেলোশিপ করতে যাওয়ার স্বপ্ন ও সুযোগ, কিন্তু ছোট দুই বাচ্চা সঙ্গে। তাদের জন্য চাকরিতে যোগ দিলাম মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে, যেটা ছিল জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত)। তিনি এখন বেঁচে নেই।

সোনার বাংলা ফাউন্ডেশনের অনুষ্ঠানে ফিরে যাই। সানডিয়াগো থেকে আমাদের মোটামুটি দুই ঘণ্টা সময় লাগল যেতে। কুশল বিনিময় করে কিছু ছবি তুলতেই অনুষ্ঠান শুরু হয়ে গেল।

প্রতিষ্ঠানটি বাংলাদেশের ২৭ জেলায় প্রতি সেশন ডায়ালাইসিস ২ হাজার ২০০ টাকা করে সেবা দিয়ে যাচ্ছে, যেটা গণস্বাস্থ্য কেন্দ্রের মতো সাশ্রয়ী। বহু সেবামূলক কাজের মধ্যে আরও আছে আবাসিক নার্সিং স্কুল। স্বপ্নময়ী এক নার্সের পড়া এবং ট্রেনিং শেষে যোগ্য হয়ে এ ফাউন্ডেশনেই কাজে যোগ দিতে দেখলাম। নতুন সংযোজিত হচ্ছে এআই দিয়ে রেডিওলজি রিডিং, যা রোগ ডায়গনসিস করবে সহজে। দেখলাম, ডা. ঝিমলি আপু ডায়ালাইসিস মেশিন দান করেছেন, তার উদ্বোধনী অনুষ্ঠান।

Advertisement
Advertisement
Advertisement
নীল দরজাStory – Blue Door–1 ChatGPT Image

সুন্দর টেবিলে আমরা একসঙ্গে বসে তাদের কথাগুলো শুনলাম। ডা. রুবী আপা বহু সেবামূলক কাজের কর্ণধার। তারা আগে আগেই বিশিষ্ট গায়িকা ফাহমিদা নবী আপুর সঙ্গে সবাই ছবি তুলেছেন। আমরা সেটা মিস করেছি। অনেক দিনের ভক্ত আমি আর নওশিন আপু ডিনার রেখে স্টেজের কাছে গেলাম ওনাকে দেখে। বললাম, আপু, আমরা আপনার সঙ্গে ছবি তুলতে চাই। ফাউন্ডেশনের ডা. রুমি ভাই বললেন, না না, এমসি যারা করেছেন, শুধু তারা ছবি তুলতে পারবেন। এখন ছবি হবে না। ডা. নওরিন আপু আমার চেয়েও লাজুক। আমি ফাহমিদা আপুকে বললাম, আপু, আপনি আমাকে না চিনলেও আমার দুলাভাইকে চেনেন পেশেন্ট হিসেবে। তিনি নাম জানতে চাইলেন। তারপর মিষ্টি হেসে বললেন, কেন ওরা ছবি তুলবে না আমার সঙ্গে? অবশ্যই তুলবে। মুগ্ধ হয়ে সুন্দরী তমার সঙ্গে আমরা ছবি তুলেছি।

এরপর গান শুনলাম তার। কী অপূর্ব সুরের মূর্ছনা। আমি মুগ্ধ। ডা. রুবী আপা হাত ধরে সামনের সারিতে বসালেন। গায়িকা ফাহমিদা নবী ডা. ইকবাল ভাইয়ের সঙ্গেও একটা গান গাইলেন সব শেষে। অল ইনক্লুসিভনেস শিখলাম। চমৎকার লাগল!

এরপর এলেন ফুয়াদ আর এলিটা করিম। অপূর্ব সব গান নিয়ে। কখন ২২ তারিখ পেরিয়ে ২৩ তারিখ সকাল হয়েছে জানি না।

ভীষণ আনন্দময় অনুভূতি নিয়ে আপা আর ভাইয়ার সঙ্গে বাসায় ফিরলাম রাত ২টা–আড়াইটার দিকে। দেখি, কন্যা, মা জেগে আছে। তাদেরবেলায় কড়াকড়ি দেওয়ার চেষ্টা করি রাত ১০টার মধ্যে বাসায় ফিরতে। আমাকে দেখেই সে মাথা নাড়ল, মা, তোমার জন্য আলাদা নিয়ম কেন? কিছু বলার জন্য মুখ খুলব। সে বলল, জানি জানি, ডা. গেস্টের সোনার বাংলা ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়েছিলে। মানুষ হিসেবে কিছু ভালো কাজের সঙ্গে থাকতে পারলে ক্ষতি কী, মা?

সফল হোক আপনাদের সব প্রচেষ্টা। অনেক হয়েছেও। তবু দেশের সেবায় আরও বহুদূর যেতে হবে তো।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (ক্যালিফোর্নিয়া চাপ্টার) সবাইকে অনেক ধন্যবাদ এমন কিছু অর্গানাইজেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তাদের সঙ্গে ফ্রি হেলথ কেয়ার আপডেট নিয়ে আবারও যাচ্ছি সেপ্টেম্বর মাসের ৬ তারিখ দুপুরে লস অ্যাঞ্জেলেস শহরে।

ফারহানা আহমেদ লিসা: সানডিয়াগো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

বিষয়: যুক্তরাষ্ট্রলস অ্যাঞ্জেলসকিডনিবাংলাদেশফান্ডরাইজিং
Advertisement
সর্বশেষ
  • ১

    কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

  • ২

    সৌদি আরবের ধ্বংস চায় আমেরিকা?

  • ৩

    কেন ফ্রান্স প্রতিবাদ, বিক্ষোভে এত উত্তাল?

  • ৪

    চাঁদাবাজি কি শুধু শহরে হয়? গ্রামে হয় না?

  • ৫

    উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

সম্পর্কিত
  • রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের চলমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সময় অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।

  • মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের

    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের

    মন্ত্রণালয় জানায়, তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে, চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে এবং বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

  • নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    প্রবাসীদের কর্মক্ষম ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যে বিদেশে যান, এই যাওয়ার ক্ষেত্রে দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে খুব বেশি তৈরি করতে পারি না, সক্ষম করতে পারি না। ফলে বেশির ভাগই দেখবেন যে, তারা অদক্ষ শ্রমিক হিসেবে যায়।

  • এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে।