Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> প্রবাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৪: ৫৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি

অস্ট্রেলিয়ায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (সিইউএএএ) নতুন নির্বাহী কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।

রোববার (১৯ অক্টোবর) নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনিতে ‘অ্যানুয়াল ফ্যামিলি ডে ২০২৫’ অনুষ্ঠানের সফল আয়োজনের পর এই কমিটি গঠন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

CUAAA 2

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থী, তাদের পরিবার ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের জন্য নানা আকর্ষণীয় কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং এবং স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান।

CUAAA 3

আনুষ্ঠানিক পর্ব শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার আগামী মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল, অ্যালামনাইদের মধ্যে পেশাগত সহযোগিতা জোরদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় কাজ করার এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক পরিমণ্ডলে সিইউএএএ–এর অবস্থান সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

CUAAA 4

নবগঠিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন—সভাপতি আব্দুস সাত্তার খাজা; সহসভাপতি মো. আলী আসগর (প্রতিষ্ঠাতা সদস্য); সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী; সহকারী সাধারণ সম্পাদক সালিনা আক্তার; কোষাধ্যক্ষ মাহমুদ খান; ইভেন্ট/সাংস্কৃতিক সম্পাদক শায়লা হক তানজু; প্রকাশনা সম্পাদক ফজলে এলাহী প্রধান; কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল আনোয়ার, এ এন এম নিজাম উদ্দিন চৌধুরী, তৌফিকুল ওয়াহাব তৌফিক, পাবলিক অফিসার আজহারুল হক আরিফ।

এ ছাড়া পরামর্শক কমিটিতে দায়িত্ব পেয়েছেন চারজন সদস্য। তারা হলেন—শাহিদ ভূঁইয়া, মুস্তাফিজুর রহমান, শামসুজ্জামান শামীম (প্রতিষ্ঠাতা সদস্য) ও আশিকুর রহমান (প্রতিষ্ঠাতা সদস্য)।

CUAAA 5

নতুন নেতৃত্ব এক বিবৃতিতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অ্যালামনাই, স্বেচ্ছাসেবক, স্পনসর ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছে, আগামীতেও তারা আরও তাৎপর্যপূর্ণ উদ্যোগ, শিক্ষামূলক কার্যক্রম ও পরিবারকেন্দ্রিক কমিউনিটি ইভেন্ট আয়োজন করবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া তাদের নতুন অধ্যায়ে প্রবেশ করছে অস্ট্রেলিয়াপ্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্য, সম্প্রীতি ও সেবার অঙ্গীকার নিয়ে।

বিষয়:

নিউ সাউথ ওয়েলসসিডনিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কমিটিঅস্ট্রেলিয়াঅ্যালামনাই অ্যাসোসিয়েশন
১

পুরো বিদেশি বিনিয়োগে লালদিয়া টার্মিনালের নির্মাণ শুরু রোববার

২

সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

৩

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

৪

বাংলাদেশ নিয়ে যেসব ঝুঁকি দেখছে বিশ্বব্যাংক

৫

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

সম্পর্কিত

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বিডিএফসির নতুন কমিটি

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বিডিএফসির নতুন কমিটি

কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার পারসকিন্ডল প্রিমিয়ার কাপ ২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়া বিডিএফসি-মালয়েশিয়া দলের খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিডিএফসির এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাহরাইনে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন

বাহরাইনে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন

সম্প্রতি বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

সিডনির ক্যাম্বেলটাউনে প্রবাসীদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সিডনির ক্যাম্বেলটাউনে প্রবাসীদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গুজবাম্পস। দলের তানভীর ও শফিউল জুটি ফাইনালে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে শিরোপা নিশ্চিত করেন।

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।