Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়ার দাবি ইরানের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৯: ০৪
১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়ার দাবি ইরানের

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র–ইরান চলমান যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদি চুক্তির পথ তৈরি করতে মধ্যস্থতাকারীদের কাছ থেকে ১০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব তেহরান পেয়েছে। গতকাল সোমবার ইরানের ওই কর্মকর্তা এ তথ্য জানান।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানের লক্ষ্যে ওই অন্তর্বর্তী চুক্তি কার্যকর করার চেষ্টা চলছে।

এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি পাকিস্তানকে আবারও এই সংঘাতে মধ্যস্থতার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। পরে তিনি আরও আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছান।

Advertisement
Advertisement
Advertisement

সর্বশেষ যুদ্ধপর্বটি যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য সংঘাতের অন্যতম প্রাণঘাতী অধ্যায় হয়ে উঠেছে। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের সেনা নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

ইরানে টানা দশম দিনের মতো যুক্তরাষ্ট্রের হামলাiran

অন্যদিকে যুদ্ধ শুরুর পর দেশে জ্বালানির দাম বৃদ্ধির কারণে চাপের মুখে থাকা ট্রাম্প বলেছেন, ইরানে সর্বশেষ হামলা যুক্তরাষ্ট্রের নিহত সেনাদের সম্মান জানাতেই চালানো হয়েছে।

সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “যতবার ইরান একজন আমেরিকান সেনাকে হত্যা করবে, প্রতিবার সেই হত্যার জন্য তাদের বহু গুণ বেশি মূল্য দিতে হবে! এই নির্দেশনা যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সামরিক বাহিনীর প্রতিটি নেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”

যুদ্ধে হাজার–হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই ইরান ও লেবাননের নাগরিক। লেবাননের কিছু অংশ এখনো ইসরায়েলের দখলে রয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আজ মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। তিনি ইরানপন্থী হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে একটি পরিকল্পনা উপস্থাপন করবেন।

এদিকে কূটনৈতিক উদ্যোগে সংঘাত নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, এমন খবরে প্রাথমিক লেনদেনে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম সামান্য কমেছে।

বিষয়: পাকিস্তানযুদ্ধবিরতিইরানমধ্যপ্রাচ্যডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযুদ্ধলেবাননএশিয়া
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক