ads

ইরানে টানা দশম দিনের মতো যুক্তরাষ্ট্রের হামলা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানে টানা দশম দিনের মতো যুক্তরাষ্ট্রের হামলা
ছবি: রয়টার্স

ইরানের টানা দশম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ খবর নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Advertisement

এক বিবৃতিতে সেন্টকম জানায়, টানা দশম রাতের অভিযানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা নষ্ট করে দিতে মার্কিন বাহিনী দেশটির সামরিক কমান্ড সেন্টার, নৌ-সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালায়।

স্থানীয় সময় গতকাল সোমবার রাত ৯ টায় এই হামলা শেষ হয় বলেও উল্লেখ করেছে তারা।

ওই বিবৃতিতে সেন্টকম আরও জানায়, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। গত মে মাসের শুরু থেকে এ পর্যন্ত সেন্টকম বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল নিরাপদে পারাপারে সহায়তা করেছে।

সেন্টকমের দাবি, হরমুজ দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিকদের ওপর অযাচিত আগ্রাসনের জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনতে প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী।

সম্পর্কিত