
চলতি বছরের প্রথম মাসে সারা দেশে ৫৫২টি দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও এক হাজার ২০৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এরমধ্যে প্রায় ৪১ শতাংশ প্রাণহানি মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

রাজধানীর লালবাগের আজিমপুর এতিমখানার সামনের সড়কে পিকআপে ধাক্কায় আমজাদ হোসেন (৬৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ১৯৪ জন। নিহতদের মধ্যে নারী ৬৮ জন এবং শিশু ৫৭ জন।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে ঢাকাগামী ‘ইমাম পরিবহন’ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বাসের হেল্পারসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ।

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে হাসপাতালে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন তার বড় বোন শিরিন আক্তার। তিনি জানান, ওমর ফারুক আমেরিকার স্থায়ী নাগরিক। তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

রাজধানীর হাতিরঝিলের দুই নম্বর গেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খাঁন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

নিহতের বন্ধু এহসান জানান, প্রায় সাত থেকে আট মাস আগে অর্কের বিয়ের এনগেজমেন্ট সম্পন্ন হয়। তার শ্বশুরবাড়ি কেরানীগঞ্জে। সোমবার সকালে মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ যাওয়ার পথে জুরাইন এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে তিনি মারা যান।

নিহতের বন্ধু এহসান জানান, প্রায় সাত থেকে আট মাস আগে অর্কের বিয়ের এনগেজমেন্ট সম্পন্ন হয়। তার শ্বশুরবাড়ি কেরানীগঞ্জে। সোমবার সকালে মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ যাওয়ার পথে জুরাইন এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে তিনি মারা যান।