
আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ: হাইকোর্ট
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ধর্মঘট ও হরতাল ডাকাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তার মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নিহত সাদিয়া আফরিন ইভা (৩৪) ভালুকা পৌর শহরের মেহেদী হাসানের স্ত্রী। তিনি ভালুকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইভা তার স্বামীর মোটরসাইকেলে করে ভালুকা থেকে ময়মনসিংহ সদরের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ময়মনসিংহ শহরে ঘোরাঘুরির পর তারা ভালুকায় ফিরছিলেন। পথে স্পিড ব্রেকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে ইভা পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি শিবিরুল ইসলাম জানান, সড়কের স্পিড ব্রেকারে সাদা রঙের কোনো চিহ্ন ছিল না। এ কারণে সেটি দেখতে না পেয়ে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে ইভা পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয় এবং তিনি মাথায় গুরুতর আঘাত পান। তবে তার স্বামী মেহেদী হাসানের কোনো শারীরিক ক্ষতি হয়নি।
ওসি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোদির নৈশভোজে কেন যোগ দেননি সি
আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ: হাইকোর্ট
ভ্যানকুভারে গ্লোবাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স সোসাইটির ভাষা ও ঐতিহ্য উৎসব
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ, আসকের নিন্দা
সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ: হাইকোর্ট
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ধর্মঘট ও হরতাল ডাকাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ, আসকের নিন্দা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ডেকে নিয়ে তিতাস নদীতে দুই নারী নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) নিন্দা জানিয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ
থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (পরিবর্তিত নাম নগদ লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার শেয়ার অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।