Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: রবিউল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৬: ০২
সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: রবিউল
সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী। ছবি: সংগৃহীত

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

Advertisement

গতকাল বুধবার ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রাম (গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ-জিআরএসপি প্রকল্প) এবং রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

নৌপরিবহনমন্ত্রী বলেন, “২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

রবিউল আলম বলেন, “পাশাপাশি সরকার জাতীয় ও বৈশ্বিক অঙ্গীকার অনুযায়ী হেলমেট স্ট্যান্ডার্ড হালনাগাদ করা, গতিসীমা কার্যকর ও এ সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন, দুর্ঘটনার পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনা শক্তিশালী করা, আন্ডারপাস তৈরি করা, মহাসড়কে বামদিকের লেন তৈরির জন্য প্রকল্প হাতে নেওয়া, স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তা পারাপার নিয়ন্ত্রণ করা, ডেটা ব্যবস্থাপনা ইত্যাদি নিয়েও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।”

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: এইচআরএসএসের নিন্দাhrss

শেখ রবিউল আলম বলেন, “সরকার এবং বিশ্বব্যাংকসহ অনেক প্রতিষ্ঠান সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করলেও আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারছি না। জাতি হিসেবে আমাদের নিজেদের নিরাপদ না রাখার প্রবণতা অন্যদেরকেও অনিরাপদ করে তুলেছে।”

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২৬-এর এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। এ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত গোলটেবিল বৈঠকে নিরাপদ সড়ক ব্যবস্থা, টেকসই উন্নয়ন অভীষ্ট ও জাতীয় পরিকল্পনার আলোকে রোডক্র্যাশে (সড়ক দুর্ঘটনায়) মৃত্যু ও আহতের সংখ্যা কমিয়ে আনার জন্য ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বিষয়: নিরাপত্তাসরকারসড়কসড়ক দুর্ঘটনাআইনবিশ্বব্যাংক
Advertisement
সর্বশেষ
  • ১

    ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন

  • ২

    সড়ক বন্ধ করে দাবি আদায়, সমাধান কী!

  • ৩

    রাজশাহীতে ক্রিকেটারদের মালামাল চুরি, গ্রেপ্তার ৪

  • ৪

    ফের নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির সাথী

  • ৫

    হুতিদের হামলার পর সৌদি আরবে ফিফা ই-ফাইনাল স্থগিত

সম্পর্কিত
  • ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন

    ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন

    আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।

  • রাজশাহীতে ক্রিকেটারদের মালামাল চুরি, গ্রেপ্তার ৪

    রাজশাহীতে ক্রিকেটারদের মালামাল চুরি, গ্রেপ্তার ৪

    রাজশাহীতে চলন্ত কাভার্ডভ্যানের তালা ভেঙে চুরি হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল ও নগদ বৈদেশিক মুদ্রাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে পুঠিয়া থানার তারাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উ

  • ফের নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির সাথী

    ফের নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির সাথী

    জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

  • হুতিদের হামলার পর সৌদি আরবে ফিফা ই-ফাইনাল স্থগিত

    হুতিদের হামলার পর সৌদি আরবে ফিফা ই-ফাইনাল স্থগিত

    আয়োজকেরা এক বিবৃতিতে বলেন, “অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি এবং টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনার ওপর এর প্রভাব মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়, “ফিফা ই-ফাইনালস নিয়ে পরবর্তী ঘোষণা যথাসময়ে জানানো হবে।”