Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ফের নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির সাথী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৬: ৪৫
ফের নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির সাথী
ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

Advertisement

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement
Advertisement
Advertisement

গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আব্দুল ওহিদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। এদিন শুনানিকালে নাসির উদ্দিন সাথীকে আদালতে হাজির করা হয়।

তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘‘মাইটিভির চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে আন্দোলনের খবর তুলে না ধরে অন্য বিষয় তুলে ধরেন। এ আসামি ঘটনার সঙ্গে জড়িত মর্মে তদন্তে উঠে এসেছে। তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।’’

ইমরান খানের ঘাঁটিতে হাত দিয়ে মৌচাকে ঢিল দিচ্ছে সরকার?Pakistan

নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভুঁইয়া। তিনি বলেন, ‘‘এ আসামি গত বছরের আগস্ট মাস থেকে গ্রেপ্তার হয়ে জেলে আছেন। এক বছরের বেশি সময় ধরে জেলে। এত দিনেও খবর হয়নি গ্রেপ্তার দেখানোর। আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি নেই। তিনি অসুস্থ, তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি।’’

মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন মাহফুজ। দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের মামলা দায়ের করেন।

গত বছরের ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়: সাংবাদিকজুলাই–আগস্ট গণহত্যারাজধানী
Advertisement
সর্বশেষ
  • ১

    জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল

  • ২

    বিশ্ব ডাক দিবসে নগদের ৬ প্রতিনিধিকে সম্মাননা

  • ৩

    ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

  • ৪

    ইরান-হুতিদের কারণে কতটা ঝুঁকিতে উপসাগরীয় ডেটা সেন্টারগুলো

  • ৫

    চিকিৎসকদের বদলি-পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে অটোমেশন পদ্ধতি চালু

সম্পর্কিত
  • জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল

    জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল

    ২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করার পর থেকে বিভিন্ন দেশও সেখানে দূতাবাস সরিয়ে নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে গুয়াতেমালা, হন্ডুরাস, প্যারাগুয়ে ও সোমালিল্যান্ড।

  • ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

  • চিকিৎসকদের বদলি-পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে অটোমেশন পদ্ধতি চালু

    চিকিৎসকদের বদলি-পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে অটোমেশন পদ্ধতি চালু

    এ প্রক্রিয়ায় প্রথম ধাপে ৯৫ জন চিকিৎসককে বদলির ফলাফল দেখে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

  • ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন

    ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন

    আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।