রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মা ও তার স্ত্রী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আফরোজার স্বামী মেহেদী হাসান জানান, রাতে তার মা ও স্ত্রী আফরোজা পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তার মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তার স্ত্রী আফরোজা আকতারকে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
তিনি আরও জানান, তাদের বাসা ঢাকা জেলার কদমতলীর থানার শ্রীধারা এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।