রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলা, চার সাংবাদিকসহ আহত ১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। এর বাইরেও আরও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতরভাবে আহত চার সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।

রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য, আনসার ও কর্মচারীদের মারধরের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় চার রেলওয়ে কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাবি শিক্ষিকার ব্যাগ ছিনতাই, থানায় অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) থিয়েটার বিভাগের শিক্ষিকা ড. কাজী শুসমিন আফসানা ছিনতাইয়ের শিকার হয়েছেন। ঘটনার পরপরই ভুক্তভোগী নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার ১ নম্বর রোডে রোববার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। চন্দ্রিমা থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই ই

চেয়ারে বসাকে কেন্দ্র রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরও হয়েছে। এতে দুই বিভাগের অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছেন।

রাকসুর ভিপি ও জিএসের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মোস্তাক-আম্মারের প্যানেলের বিরুদ্ধে শিক্ষার্থীদের তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা ছাত্রদল।

কেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে রাজনৈতিক বিভাজন?
রাজনৈতিক পরিচয় ও মতাদর্শকে ঘিরে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ-সমর্থক হিসেবে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে উঠেছে প্রশ্ন। শিক্ষকদের একাংশ বলছেন, এতে মুক্তচিন্তা ও মতপ্রকাশের পরিবেশ সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে

দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে অব্যাহতিসহ পদাবনতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে গতকাল রোববার রাতে

আওয়ামী লীগের সঙ্গে রাবির শিক্ষকদের যোগাযোগের অভিযোগে তদন্ত কমিটি
গঠিত তদন্ত কমিটির সভাপতি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম।

ছাত্রলীগের ‘বেপরোয়া লিগ্যাসি’ বহন করছেন আম্মার?
উপ-রেজিস্ট্রারের দাড়ি ধরে টানাটানি, ৬ ডিনকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো, বেলচা হাতে কেন্দ্রীয় গ্রন্থাগারে ঢোকার চেষ্টা, পাঠকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত হুমকি-ধমকি—এসবই করছেন এক ছাত্রনেতা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জেরবার, কিন্তু রহস্যজনকভাবে নিশ্চুপ।

রাকসু জিএস আম্মারসহ ৯ শিবির নেতার বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে পিবিআই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে দফায় দফায় মারধরের ঘটনায় রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ও এজিএস এস এম সালমান সাব্বিরসহ ৯ জন রাকসু প্রতিনিধি ও শিবির নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার আবেদন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক মানেই কি আম্মার?
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে ঘিরে গত কয়েক মাসে একাধিক বিতর্কিত ঘটনা সামনে এসেছে। আম্মারকে নিয়ে যত বিতর্ক, আম্মার কী বলেছেন, আম্মারকে নিয়ে রাকসুর সাবেকরা কী বলছেন?

রাবিতে ‘এখতিয়ারবহির্ভূত’ ও ‘অপরাধমূলক’ কর্মকাণ্ড বন্ধের দাবি ইউটিএনের
এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক উল্লেখ করে, গত সোমবার রাকসুর জি.এস সালাহউদ্দিন আম্মার ও শিবির নেতারা ইতিহাস বিভাগের মো. আনাস এবং সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসান নামের দুই শিক্ষার্থীকে দফায় দফায় মারাত্মকভাবে পিটিয়ে আহত করেন।

রাবির দুই শিক্ষার্থী ‘সন্ত্রাসবিরোধী’ মামলায় গ্রেপ্তার
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আনাস ও মাহমুদুল হাসানকে ‘সন্ত্রাসবিরোধী’ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে দ্রুত তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাবিতে যা ঘটেছে: যে কারণে ফের আলোচনায় সালাহউদ্দিন আম্মার
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, “আমাদের রাকসু ভবনে গিয়ে মারধর করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। প্রশাসনকে আমরা ছাত্রলীগের ওই নেতাকে পুলিশে দেওয়ার আহ্বান জানাই। তবে তারা তাকে কিছুই করেনি। আমাদের উপরে হামলার পরে বাধ্য হয়ে আমাদের এখানে আসতে হলো।”

বিশ্ববিদ্যালয় দুর্বল হলে, জাতিও দুর্বল হবে
আমরা কি কেবল ভবন তুলব, নাকি ভবিষ্যৎ গড়ব? ক্ষমতায় ময়দান বানাবো নাকি জ্ঞান চর্চার কেন্দ্র বানাব? উত্তর পেতেই হবে। অন্যথা নয়। কারণ সত্যটি নির্মম–বিশ্ববিদ্যালয় দুর্বল হলে, জাতিও দুর্বল হবে।

র্যাগিংয়ের অভিযোগে রাবিতে সংঘর্ষে জড়াল শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটসংলগ্ন আমতলা চত্বরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়েন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা।

অবহেলায় ধ্বংসের পথে শতবর্ষী বীরকুৎসা হাজার দুয়ারি জমিদার বাড়ি
মোস্তাফিজুর রহমান আরও বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হলেও এখানে কোনো তদারকি নেই। দ্রুত সংরক্ষণ না করা হলে ঐতিহাসিক এই স্থাপনাটি একসময় পুরোপুরি হারিয়ে যেতে পারে।

মোথা ছাড়া বাঁশ উৎপাদনে সফলতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প অফিসার গাজিউর রহমান মোথা ছাড়া কাটিং পদ্ধতিতে বাঁশের চারা উৎপাদন শুরু করছেন। ভিডিও: মো. আমজাদ হোসেন

শিশির মনির ও ব্যারিস্টার ফুয়াদকে লালকার্ড দেখাল রাবির শিক্ষার্থীরা
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।



