
নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির
নেপালের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন ভূরাজনৈতিক কারসাজির বিরুদ্ধেও সতর্ক করেন ওলি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য, আনসার ও কর্মচারীদের মারধরের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় চার রেলওয়ে কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আহত আইয়ুব আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন-মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দিন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদাত হোসেন।
তদন্ত কমিটিতে রয়েছেন- পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট (রেলওয়ে নিরাপত্তা বাহিনী)।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী রেলওয়ে স্টেশনের এক কর্মচারী জানান, গতকাল রোববার সন্ধ্যায় আইয়ুব আলী স্টেশন থেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে প্ল্যাটফরমের ভেতর যাচ্ছিলেন। এ সময় টিটিই ও আনসার বাহিনীর সদস্যরা তাকে থামান। তিনি ডিউটিরতদের জানান যে- তিনি নিজে যাত্রী নন, তার প্রবীণ চাচা-চাচি আসবেন এবং তাকে খুঁজে পেতে কষ্ট হবে দেখেই তিনি প্ল্যাটফরমের দিকে যাচ্ছিলেন। এ সময় অপর এক আনসার সদস্য তাকে ‘তুই সাইডে আয়’ বললে শিক্ষার্থী আইয়ুব আলী প্রতিবাদ জানিয়ে বলেন, “আপনি আমাকে ‘তুই’ করে সম্বোধন করলেন কেন?” এর পর পরই ওই আনসার সদস্য তার দিকে তেড়ে আসেন এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
কিছু সময় পর অপর এক শিক্ষার্থী এগিয়ে গেলে তার সঙ্গেও ডিউটিরত আনসার ও টিটিইদের হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তাদের প্ল্যাটফরমের ভেতর নিয়ে যাওয়া হয় এবং এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
এদিকে, মারধরের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে রাবি শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ট্রেন লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে মধ্য রাতের দিকে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে অবস্থান নেন এবং স্টেশনের বিভিন্ন অংশ ভাঙচুর করেন। ভাঙচুরের সময় স্টেশনের ভেতরে দুই কর্মকর্তা আটকা পড়েন। পরে তাদের নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের ক্ষোভের একটি কারণ থাকলেও রাষ্ট্রীয় বা সরকারি সম্পত্তি এভাবে ভাঙচুর চালানো একেবারেই অনভিপ্রেত ও অনুচিত। ভুক্তভোগী শিক্ষার্থী মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন এবং তাকে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, “শিক্ষার্থী আইয়ুব আলীকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। মেডিকেল টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।”
রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল আহসান বলেন, “স্টেশনের সিসিটিভি ফুটেজ ও সার্বিক ঘটনা বিশ্লেষণ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইতোমধ্যে চারজনকে বরখাস্ত করা হয়েছে। রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে তারা সমন্বিতভাবে কাজ করছেন।”

নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির
নেপালের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন ভূরাজনৈতিক কারসাজির বিরুদ্ধেও সতর্ক করেন ওলি।

টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের গিয়ে দেখা যায়, নিহত মরিয়মের ফুফা সিকান্দার এবং মরিয়মের বাবা ফোন করে কয়েকজনকে টাকার জন্য বলছে।

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু; মৃত বেড়ে ১০৬৩
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন।

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।