Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাবি শিক্ষিকার ব্যাগ ছিনতাই, থানায় অভিযোগ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৭: ১২
রাবি শিক্ষিকার ব্যাগ ছিনতাই, থানায় অভিযোগ
প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) থিয়েটার বিভাগের শিক্ষিকা ড. কাজী শুসমিন আফসানা ছিনতাইয়ের শিকার হয়েছেন। ​ঘটনার পরপরই ভুক্তভোগী নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার ১ নম্বর রোডে রোববার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

চন্দ্রিমা থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই ইয়াসমিন সুলতানা লিখিত অভিযোগের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুতই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। অপরাধীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে, ​সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন ড. কাজী শুসমিন আফসানা। তিনি লেখেন, ‘‘আজ (গতকাল রোববার) সন্ধ্যার পর হাঁটতে গিয়ে চন্দ্রিমা আবাসিকের ১ নম্বর রোডে আমার ব্যাগটি ছিনতাই হয়। ব্যাগে আইফোনসহ ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। চন্দ্রিমা থানায় অভিযোগ জানিয়েছি; পুলিশ সদস্যরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। দেখা যাক কী হয়।’’

চীনের নারীরা কর্মক্ষেত্রে কেন পিছিয়ে পড়ছে?china

​ছিনতাইয়ের পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি লেখেন, ‘‘আমার সবচেয়ে মজবুত ক্রসবেল্ট ব্যাগটি নিয়েই আমি বের হয়েছিলাম। এটি এভাবে হুট করে নিয়ে যাওয়া সহজ ছিল না। আমার মনে হয় ছিনতাইকারীরা আগে থেকেই আমাকে অনুসরণ করছিল এবং পূর্বপ্রস্তুতি নিয়েই এ ঘটনাটি ঘটিয়েছে।’’

​আইফোনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আগাম সতর্কতা জারি করে রাবি শিক্ষিকা বলেন, ‘‘আমার আইফোনটি সহজে আনলক করার কথা নয়। এরপরেও যদি দুষ্কৃতকারীরা কোনোভাবে এটি ব্যবহার করে আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে কারও কাছে টাকা-পয়সা চায় কিংবা অনভিপ্রেত কোনো দাবি করে, তবে সবাই নিশ্চিত থাকবেন ওটা আমি নই।’’

বিষয়: রাজশাহীরাজশাহী বিশ্ববিদ্যালয়অপরাধপুলিশছিনতাই
সর্বশেষ
  • ১

    ডাক্তার বাড়লেও মান কমছে, কারণ কী?

  • ২

    আধুনিক প্রযুক্তি ও সক্ষমতায় বিশ্বসেরা ৫ ট্যাংক

  • ৩

    বাংলাদেশের বিশ্বজয়ী ডুবুরি রোবট যেসব কাজে দক্ষ

  • ৪

    ভারতে বসেই বিশ্ব রাজনীতি বদলে দেবে ব্রিকস?

  • ৫

    নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

সম্পর্কিত
  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

  • বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।