Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

র‍্যাগিংয়ের অভিযোগে রাবিতে সংঘর্ষে জড়াল শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ২০: ৪৭
র‍্যাগিংয়ের অভিযোগে রাবিতে সংঘর্ষে জড়াল শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিংয়ের অভিযোগ, ছবি তোলা এবং ভুল শিক্ষাবর্ষের পরিচয় দেওয়াকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে লাঞ্ছনার শিকার হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও।

Advertisement

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটসংলগ্ন আমতলা চত্বরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়েন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ডিনস কমপ্লেক্স ভবনের সামনে ইইই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের জুনিয়রদের নিয়ে অবস্থান করছিলেন। র‍্যাগিংয়ের অভিযোগের বিষয়ে খোঁজ নিতে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। তবে কোনো প্রমাণ না পেয়ে তারা ফিরে যান।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী আল জাবিদ হাসান। ইইই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, তিনি ঘটনাস্থলের ছবি তুলে প্রশাসনের কাছে পাঠান এবং নিজের পরিচয় ভুল শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে দেন। পরে উভয় বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা বিষয়টি মীমাংসা করেন।

Advertisement
Advertisement
Advertisement

তবে মঙ্গলবার দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। জাবিদ ও তার কয়েকজন সহপাঠীর সঙ্গে কথা বলতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিবহন মার্কেট এলাকায় উভয় বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান ও রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজিত শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ঘটনাটি দুই বিভাগের চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন।

বিষয়: রাবিরাজশাহীশিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
Advertisement
সর্বশেষ
  • ১

    তিস্তার রূপ পরিবর্তনে আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা

  • ২

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

  • ৪

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

  • ৫

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

সম্পর্কিত
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৬২ট শিশু মারা গেছে।

  • ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে এবং দুজন খুলনা বিভাগের। সবগুলো মৃত্যুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় হয়েছে।

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্ল্যাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।