গ্যাস

জ্বালানি সংকটে আশা দেখাচ্ছে ভোলার গ্যাসকূপ
ভোলায় নতুন একটি গ্যাসকূপ থেকে দৈনিক আড়াই কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে এই গ্যাসকূপটি আশার আলো দেখাচ্ছে।

এলপি গ্যাসের দাম: সরকার বেঁধেছে, বাজারে লাগামছাড়া
কিন্তু বিইআরসি নির্ধারিত এই দর কাগজেই শুধু আছে। এমনকি ডিলারদের কেউ কেউ বাড়তি দরে এলপি গ্যাস নিচ্ছেন না। ফলে ভোক্তা পর্যায়ে চাহিদা বনাম সরবরাহ সংকটের সূত্র মেনে দাম যাচ্ছে আরও বেড়ে।

‘লাইনের গ্যাসের বিল দিচ্ছি, আবার বাড়তি দামে সিলিন্ডার কিনছি’
বাজারে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের কারসাজিতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। ১২ কেজির সিলিন্ডারের সরকারি মূল্য ২০৬০ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৫০০ টাকায়। সরবরাহ সংকটের অজুহাতে ডিলার ও খুচরা বিক্রেতারা একে অপরকে এবং কোম্পানিগুলোকে দুষছে।

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে লাগবে ১৫ দিন
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে গেছে। গত ২৭ অক্টোবর এ ঘটনা ঘটে।

৪ থেকে ৭ নভেম্বর সারা দেশে গ্যাসের সরবরাহ কম থাকবে
পেট্রোবাংলা জানিয়েছে, এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। পাশাপাশি গ্রাহকদের সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্নের মুখে পড়তে হতে পারে।

এলপি গ্যাসের দাম নিয়ে গণশুনানি, দাম বাড়ছেই?
আবারও কি ব্যবসায়ীদের দাবিই মেনে নেবে সরকার? সরকার বলতে এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে? বৃহস্পতিবার গণশুনানির পর বিইআরসি চেয়ারম্যানের দেওয়া তথ্য অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে।

নভেম্বরের মধ্যে চালু হচ্ছে বন্ধ থাকা ৩ সার কারখানা
দেশে সার উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে বন্ধ থাকা রাষ্ট্রীয় তিনটি সার কারখানা আগামী নভেম্বরের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যমান কারখানার আধুনিকায়ন ও নতুন কারখানা স্থাপনের মাধ্যমে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বার্ষিক সার উৎপাদন ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নিয়ে

গ্যাসের ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে রাষ্ট্র নির্বিকার। আপনার ভুমিকা কী?
সরকার নির্ধারিত দামে সারাদেশের কোথাও পাওয়া যাচ্ছে না এলপি সিলিন্ডার গ্যাস। রাজধানীর বাসা-বাড়িতে যাদের তিতাস গ্যাসের লাইন আছে, তারা প্রয়োজনের সময় গ্যাস পাবেন–এমন নিশ্চয়তা দেয় না তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। ন্যূনতম দুঃখও প্রকাশ করে না।

গ্যাস সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “গ্যাসের সরবরাহ বাড়াতে ১৫০টি কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গ্যাস সংকট মোকাবিলায় তিন থেকে চারটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা করছে সরকার।”

ধর্মঘট প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ীদের
হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ীরা।

আরও ৯ কার্গো এলএনজি কিনবে সরকার
দেশে গ্যাসের ঘাটতি মেটাতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রয়োজন অনুযায়ী দুই পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানো যেতে

সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান
সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে।

এলপিজির সরকারি দাম ১,৮৩৭: বাজারে মিলছে কত টাকায়?
গ্যাস সংকট ও বাড়তি দামের মধ্যে এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বাড়ানোর পাশাপাশি অটো গ্যাসের দাম বৃদ্ধিরও সিদ্ধান্ত এসেছে। কিন্তু সরকার নির্ধারিত দামের বাইরে বাড়তি টাকা দিয়েও গ্যাস না পাওয়ার অভিযোগ অনেকের।

সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সিপিবির
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখা। আজ রোববার দলটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক লুনা নূর এক বিবৃতিতে নিন্দা জানান।

ঋণ-এলসি-গ্যাসের অভাবে সংকটে টেক্সটাইল মিল, সুখবর নেই!
দেশের টেক্সটাইল খাতের বন্ধ কারখানাগুলো আবার চালুর কোনো খবর নেই। কোথাও রপ্তানি অর্ডার না থাকায় সৃষ্টি হয়েছে সংকট, কোথাও রয়েছে ব্যাংক ঋণ ও অর্থায়নের জটিলতা। আবার কোথাও আগুনে ক্ষতিগ্রস্ত কারখানা বীমার টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছে। তারা নিশ্চিত বলতে পারছে না, কবে কারখানা চালু হবে। এসব বন্ধ কারখানাগুলোর

জ্বালানি সংকটের মূলে কী? সরবরাহ সংকট নাকি সিন্ডিকেট?
জ্বালানি সংকটের মূলে কী? সরবরাহ সংকট নাকি সিন্ডিকেট? দেশের জ্বালানি উৎস, বিশেষ করে গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলন না হওয়ার পেছনে ভূরাজনৈতিক কারণের কথা বলছেন অনেকে। বিশেষজ্ঞরা বারবার নিজের সক্ষমতা বৃদ্ধি ও সৌরশক্তির দিকে মনোযোগ দেওয়ার কথা বলছেন। এ ক্ষেত্রে বর্তমান সরকার কি যথাযথ ব্যবস্থা নিচ্ছে?

গ্যাসের ওপর ভাসা থেকে গ্যাস সংকটের দেশ: পোড়া দেশলাই কাঠির ট্র্যাজেডি
১৯৬০-এর দশকের শেষদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ার সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার শ্রেণিকক্ষ থেকে শুরু করে চীনা রেস্তোরাঁ পর্যন্ত একটি স্বস্তিদায়ক মিথ ছড়িয়ে ছিল। বলা হতো, দেশটি এত বিপুল প্রাকৃতিক গ্যাসের ওপর ভাসছে যে, আগামী ১৫০ বছর অনায়াসে আমাদের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা মেটানো

শিল্প খাতে গ্যাস সরবরাহ বেড়েছে, কিন্তু কীভাবে?
মঙ্গলবার সন্ধ্যা থেকে শিল্প খাতে বাড়বে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ–গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছেও। কিন্তু কীভাবে? হঠাৎ করে বাড়তি গ্যাস কোথা থেকে এল?

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কেন বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ?
মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ যত কমে আসবে, মজুতও তত কমবে। কারণ, মজুত কমতে থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে শুরু করবে। গত জুনে আইইএ সতর্ক করে বলেছিল, কৌশলগত মজুত থেকে এভাবে জ্বালানি তেল সরবরাহ চালু রাখা হলে তা সংকটজনক পর্যায়ে পৌঁছতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
রাজধানীর শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।



