আইনশৃঙ্খলা

দেশের ৮ জেলায় বিজিবির ৯৮ প্লাটুন মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আট জেলায় ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুটি ব্যাটালিয়ন।

স্বরাষ্ট্রমন্ত্রী জাতিকে সংকটের মুখোমুখি করছে: গোলাম পরওয়ার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতির সামনে সংকটকে মুখোমুখি করে দিচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, মন্ত্রিসভা রদবদলের সময় চলে এসেছে।

দেশের ৭ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার দেশের সাত জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে।

পুলিশের দরকার নেই মনে করলে, সুরক্ষা নিজেরা নিশ্চিত করুন: গোপালগঞ্জে আইজিপি
বর্তমান গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলী হোসেন ফকির বলেন, “সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।”

বাসে আগুন দিচ্ছে কারা, কী বলছে পুলিশ
বাসে আগুন দেওয়ার জন্য রাত কিংবা ভোর এবং পার্ক করা গাড়ি বেছে নিচ্ছে দুর্বৃত্তরা। পাঁচটি আগুন দেওয়ার ঘটনায় ওই সময়ের ডিউটি অফিসার এবং বাস মালিক ও চালকদের সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে

খুলনার আইনশৃঙ্খলার অবনতিতে বিএনপির অন্তর্কোন্দলও দায়ী?
অভিযোগ উঠেছে, স্থানীয় সরকারি দলের নেতাদের অন্তর্কোন্দলের সুযোগে চাঁদাবাজ, সন্ত্রাসীরা আরও বেপরোয়া উঠেছে। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার টহলে গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত
গতকাল রোববারের সহিংসতা ও অস্থিরতার পর আজ সোমবার গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। সকাল থেকে জেলাজুড়ে বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি ও এপিসি মোতায়েন
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা নিয়ে সংসদে নাহিদের প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপারে কিংবা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে সব তথ্যপ্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রয়োজনে উপযুক্ত সময়ে এসব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সেই সঙ্গে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় ধারণ করা সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাষ্ট্র যখন আত্মসংযম দেখাচ্ছে, তখন কেন সংখ্যালঘু নির্যাতন বাড়ছে?
মানবাধিকার সংগঠন এমএসএফের (মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন) অক্টোবর ২০২৬-এর প্রতিবেদনে বাংলাদেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির একটি পরস্পরবিরোধী চিত্র তুলে ধরেছে। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু ও নির্যাতনে আহতের ঘটনা শূন্যে নেমেছে, কারা হেফাজতে মৃত্যুর সংখ্যাও কমেছে।

খুলনায় থামছেই না খুনখারাবি, ‘অসহায় পুলিশ’
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেন অসহায়। চেষ্টা করেও খুলনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না তারা। পুলিশের অভিযোগ, ভুক্তভোগীর পরিবার মামলা করতে চাইছে না।

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আইজিপির বক্তব্য সস্তা বাহবার জন্য, সরকারকে বিব্রত করবে: রিজভী
সস্তা বাহবা ও ক্রেডিট নেওয়ার জন্য আইজিপির দেওয়া বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারকে বিব্রত ও ভীত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আইজিপির ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার ও জবাবদিহি দাবি টিআইবির
সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ক্রসফায়ার করার যে বক্তব্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দিয়েছেন, তা প্রত্যাহার ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে পুলিশ ক্রসফায়ার করতে পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন আছে।

সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পাহাড়ে কয়েকটি গ্রুপ আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে। সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আমরা শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”

বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী আর না করলে দুর্বল মনে করে মানুষ: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে দুর্বল মনে করে মানুষ।










