Advertisement

পুলিশের দরকার নেই মনে করলে, সুরক্ষা নিজেরা নিশ্চিত করুন: গোপালগঞ্জে আইজিপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পুলিশের দরকার নেই মনে করলে, সুরক্ষা নিজেরা নিশ্চিত করুন: গোপালগঞ্জে আইজিপি
পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সতর্কতার্তা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, “আপনারা দেখেছেন, আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, পরিণতি কী হয়। আপনাদের প্রতি আমাদের যেন কঠোর অবস্থানে যাওয়া না লাগে।”

Advertisement

আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

থানা পুড়িয়ে দেওয়ার বিষয়ে আইজিপি বলেন, “আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি মনে করেন, পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে। আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।”

বর্তমান গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলী হোসেন ফকির বলেন, “সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।”

Advertisement

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। অশান্তি তৈরি করে এমন লোকজনের সংখ্যা খুব বেশি নয়।”

এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জ পুলিশ লাইনের বিশেষ কল্যাণ সভায় অংশ নেন আইজিপি আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ডিজি ফারুক আহমেদ। পরে জেলা সার্কিট হাউজে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিটিং করেন।