
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
স্ন্যাকস হিসেবে ড্রাইফ্রুট বা শুকনো ফলের বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে হৃদস্বাস্থ্যের ক্ষেত্রে সব ধরনের শুকনো ফল সমান উপকারী নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
ভারতের মহারাষ্ট্রের থানেতে অবস্থিত কিমস হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আমরিন শেখ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, হৃদযন্ত্র ভালো রাখতে চাইলে ড্রাইফ্রুট অবশ্যই বুঝেশুনে খাওয়া উচিত।
সঠিক ড্রাইফ্রুট বাছাই
আমরিন শেখ বলেন, “সব ড্রাইফ্রুট একরকম নয়। হৃদরোগীদের জন্য বাদামজাতীয় খাবার, যেমন: কাঠবাদাম, আখরোট ও পেস্তা বেছে নেওয়া উচিত। কারণ এগুলোতে স্বাস্থ্যকর চর্বি, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করে।”
এই বিশেষজ্ঞ আরও জানান, এই খাবারগুলোতে থাকা অসম্পৃক্ত চর্বি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। পাশাপাশি, কিশমিশ ও ডুমুরের মতো প্রাকৃতিকভাবে শুকানো ফলও অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, কারণ এতে রয়েছে আঁশ ও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট।
তবে কোন পদ্ধতিতে খাবারগুলো শুকানো হচ্ছে, তা নিয়ে সতর্ক করেছেন এই পুষ্টিবিদ। তিনি বলেন, “অতিরিক্ত চিনি মেশানো, ক্যান্ডি করা বা লবণযুক্ত ড্রাইফ্রুট এড়িয়ে চলা উচিত। এগুলো সোডিয়াম ও চিনির পরিমাণ বাড়িয়ে দেয়, যা হৃদস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

আমরিন শেখ সতর্ক করে বলেন, ড্রাইফ্রুটে প্রাকৃতিক চিনি ঘন অবস্থায় থাকে, তাই এটি বিশেষভাবে সতর্কতার সঙ্গে গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে ডায়াবেটিস বা বিপাকজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের আরও বেশি সতর্ক হওয়া উচিত। এজন্য ড্রাইফ্রুট বাদামের সঙ্গে বা খাবারের পর খাওয়ার পরামর্শ দেন তিনি। এতে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি এড়ানো যায় বলে মনে করেন তিনি।
ড্রাইফ্রুট কোলেস্টেরল ও রক্তচাপ উন্নত করতে পারে?
আমরিন শেখ বলেন, সঠিকভাবে খেলে ড্রাইফ্রুট কিছু উপকার দিতে পারে। বিশেষ করে আখরোট ও কাঠবাদামে হৃদস্বাস্থ্যকর চর্বি থাকে, যা সময়ের সঙ্গে কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে সাহায্য করতে পারে।
পটাশিয়ামসমৃদ্ধ শুকনো ফলের কথাও উল্লেখ করেন এই পুষ্টিবিদ। তিনি বলেন, “কিশমিশ ও এপ্রিকটের মতো শুকনো ফলে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। তবে এর উপকার পেতে হলে নিয়মিত ও পরিমিতভাবে খেতে হবে, অতিরিক্ত নয়।”
আমরিনের পরামর্শ, “সবচেয়ে স্বাস্থ্যকর খাবারও অতিরিক্ত খেলে সমস্যা তৈরি করতে পারে। প্রতিদিন এক মুঠো বা ৫ থেকে ১০টি বাদাম বা এক থেকে দুই টেবিল চামচ শুকনো ফল হলো নিরাপদ পরিমাণ।”
এই পুষ্টিবিদ সতর্ক করে বলেন, অতিরিক্ত খেলে ক্যালোরি বেশি হয়ে যেতে পারে, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে। আর ওজন বাড়া হৃদযন্ত্রের জন্য একটি পরিচিত ঝুঁকি।

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।