
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
সকালের নাশতা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। সুস্থ ও এনার্জেটিক থাকার জন্য সকালের নাশতার কোন বিকল্প নেই। দিনের প্রথম খাবারটা যেমন শরীরে শক্তি জোগায়, তেমনি ভুল নাশতা সারাদিনের জন্য ক্লান্তি আর হজমের সমস্যা ডেকে আনতে পারে। অনেকেই না বুঝে এমন কিছু খাবার নিয়মিত নাশতায় রাখেন, যেগুলো আসলে শরীরের জন্য ক্ষতিকর।
সমস্যাটা আসলে কোথায়
ঘুমের শরীরের শক্তি কমে যায়। কারণ এ সময়েও আমাদের শরীর সক্রিয় থাকে। ক্যালরি বার্ন হয়। রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীরের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকভাবেই কম থাকে। সকালের নাশতায় খালি পেটে অনেকে বেশি তেল ও চিনিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার খেয়ে ফেলে। এতে রক্তের শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যায়— যাকে বলে সুগার স্পাইক। এরপর মাত্র এক বা দুই ঘণ্টার মধ্যে এর মাত্রা আবার কমে যায়। এজন্য অল্প কিছুক্ষণ পরে আবার ক্লান্তি ও ক্ষুধা অনুভূত হয়।
যেসব খাবার সকালে এড়িয়ে চলা ভালো
অতিরিক্ত মিষ্টি সিরিয়াল ও প্যাকেটজাত জুস
দৈনন্দিন ব্যস্ততার কারণে অনেকে দ্রুত সকালের নাশতা সারেন অতিরিক্ত মিষ্টি সিরিয়াল ও প্যাকেটজাত জুস দিয়ে। এ ধরণের খাবারের তালিকায় আরও আছে সাদা ময়দার পাউরুটি, চিনি ও ফুড কালার দেওয়া জ্যাম বা জেলি, কর্নফ্লেকস ইত্যাদি। এই খাবারগুলোতে ফাইবার ও প্রোটিনের পরিমাণ থাকে না বললেই চলে, কিন্তু প্রচুর পরিশোধিত চিনি থাকে।

ফলে এগুলো খাওয়ার পরপরই রক্তে তীব্র সুগার স্পাইক বা শর্করার ওঠানামা ঘটে। শরীর সেই চিনি দ্রুত হজম করে ফেলায় সকাল সকালই আবারও তীব্র ক্ষুধা ও মিষ্টি খাওয়ার ক্রেভিং তৈরি হয়। তাই দিনের শুরুতেই এ ধরনের প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
খালি পেটে চা বা কফি
ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর এমনিতেই কিছুটা পানিশূন্য থাকে। আর এই অবস্থায় খালি পেটে ক্যাফেইন গ্রহণ করা মোটেও উচিত নয়। ক্যাফেইন পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়, যা বুক জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিকের তীব্র অস্বস্তি তৈরি করে। এছাড়া এটি কর্টিসল হরমোনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে সকালের স্বাভাবিক এনার্জি লেভেল কমিয়ে দিতে পারে।
ভাজাপোড়া ও বেশি তেলযুক্ত খাবার
অনেকে সকালের নাশতায় লুচি, পরোটা বা সিঙ্গাড়ার মতো অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার খেয়ে থাকেন। এ ধরণের খাবার হজম করতে আমাদের পরিপাকতন্ত্রকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। সকালে এই ভারী খাবারগুলো খেলে শরীরের সব শক্তি পরিপাক প্রক্রিয়ার পেছনে ব্যয় হয়, যা মস্তিষ্ক ও পেশিকে সচল করার বদলে শরীরকে অলস করে তোলে। এর ফলে সকালেই এক ধরনের ক্লান্তি ভর করে এবং সারাদিন পেট ভারী ও অস্বস্তিকর অনুভূতি লেগে থাকে।
আগের রাতের বাসি ভারী খাবার
দীর্ঘ সময় ফ্রিজে বা বাইরে সংরক্ষিত বাসি খাবারে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে, যা সকালের সংবেদনশীল পেটের জন্য ক্ষতিকর। এছাড়া পুনরায় গরম করার ফলে এই খাবারগুলোর প্রয়োজনীয় পুষ্টিগুণ ও আর্দ্রতা অনেকটাই কমে যায়, যা শরীরের উপকারে আসে না। উল্টো সকালের শুরুতেই বাসি ও ভারী খাবার হজম করতে গিয়ে পেটে গ্যাস, বদহজম বা লিভারের ওপর বাড়তি চাপ তৈরি হয়।
একদম নাশতা না করা
সকালের নাশতা বাদ দিলে দীর্ঘ সময় শরীর জ্বালানিহীন থাকে, যা হজমপ্রক্রিয়াকে ধীর করে দেয়। এর ফলে রক্তে শর্করার মাত্রা কমে যায় এবং দুপুরের দিকে অতিরিক্ত বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বহুগুণ বেড়ে যায়। এই অনিয়মিত খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট করে, মেদ জমায় এবং ওজন বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

সকালে করণীয়
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
শুধু নিয়ম মেনে খাওয়াদাওয়া করলেই সব সমস্যার সমাধান হয় না। যদি প্রতিদিন সকালে একটানা পেটে ব্যথা, বমি বমি ভাব বা অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি অনুভব করেন, তবে অবহেলা না করে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন।
রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ
ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য
সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত
১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।