Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ওমানের প্রস্তাব নাকচ করল ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৫: ৪২
হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ওমানের প্রস্তাব নাকচ করল ইরান
ইরানের বন্দর আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ২৭ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার জন্য ওমানের দেওয়া আঞ্চলিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। এ তথ্য আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এর ফলে কয়েক মাস ধরে উপসাগরীয় বাণিজ্য কার্যত স্থবির করে রাখা এই অচলাবস্থা নিরসনের আশা বড় ধরনের ধাক্কা খেল।

Advertisement
Advertisement
Advertisement

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করত। এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে বিরোধ নিরসনের লক্ষ্যে ওমান নতুন একটি আঞ্চলিক সমঝোতার প্রস্তাব দেয়।

তবে তেহরান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে, প্রণালিটি যৌথভাবে পরিচালনার পরিকল্পনার সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ইরানের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, কৌশলগত এই নৌপথ নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব তাদের ‘অবাস্তব পরিকল্পনা’ এগিয়ে নিতে ওমানের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালির পুরো প্রবেশপথ এবং বহির্গমনপথের একটি অংশ অবশ্যই ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে—এটাই তেহরানের অবস্থান।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, ওমানের সঙ্গে ৫০-৫০ ভিত্তিতে যৌথ নিয়ন্ত্রণের ব্যবস্থা ইরানের স্বার্থ রক্ষা করবে না। তবে তেহরান ওমানকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বিবেচনা করে।

ইরানের কাছে হরমুজ ব্যবস্থাপনায় উপসাগরীয় দেশ সমর্থিত প্রস্তাব উত্থাপনVessels at the Strait of Hormuz, as seen from Musandam, Oman,– REUTERS

ওমানের প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে না এবং জাহাজ থেকে নেওয়া ফি হবে সম্পূর্ণ স্বেচ্ছামূলক।

এদিকে আজ বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের বাহিনী হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে আঘাত হেনে সেগুলোকে থামতে বাধ্য করেছে। আইআরজিসির দাবি, জাহাজগুলো ‘অনিরাপদ ও অবৈধ রুট’ ব্যবহার করছিল এবং সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা কৌশলগত এই নৌপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং ‘অবৈধ আমেরিকান সামরিক হস্তক্ষেপ’ ও এ অঞ্চলে চলাচলকারী জাহাজকে দেওয়া নির্দেশনার জবাব দেওয়া হবে।

তবে আইআরজিসির এ দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

বিষয়: ইরানহরমুজ প্রণালিওমানযুদ্ধমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রইসরায়েলএশিয়ানৌবাহিনী
সর্বশেষ
  • ১

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

  • ২

    একেকটি ঘটনা একেকটি বেদনার গল্প

  • ৩

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

  • ৪

    গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়তে আইএসইউতে কর্মশালা

  • ৫

    চিরনিদ্রায় অপ্রতিম: অনেক প্রশ্নের জবাব মেলেনি

সম্পর্কিত
  • সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

  • সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

    সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

    চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।