Advertisement

গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়তে আইএসইউতে কর্মশালা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়তে আইএসইউতে কর্মশালা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) কর্মশালায় শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা। ছবি: আইএসইউ

গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ গবেষণা পরিচালনার গুরুত্বপূর্ণ ধাপগুলো নিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ‘আইডিয়াস টু আর্গুমেন্টস: অ্যান ইন্টারঅ্যাকটিভ সেশন অন সায়েন্টিফিক অ্যান্ড স্কলারলি রিসার্চ’শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনস (সিআরডিপি)।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসইউ।

কর্মশালার উদ্বোধন করেন আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান।

কর্মশালায় গবেষণার বিষয় নির্বাচন ও গবেষণার ধারণা বিকাশ, গবেষণা প্রশ্ন নির্ধারণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে যুক্তি নির্মাণ এবং গবেষণালব্ধ ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, একটি গবেষণাকে কীভাবে একটি সুস্পষ্ট ধারণা থেকে গ্রহণযোগ্য ও কার্যকর গবেষণায় রূপ দেওয়া যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

কর্মশালার বিভিন্ন পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকরা অংশগ্রহণ করে বিভিন্ন সেশনে গবেষণার বাস্তব অভিজ্ঞতা, কৌশল ও প্রয়োজনীয় আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে গবেষণার বিভিন্ন বিষয়ে নিজেদের জিজ্ঞাসার উত্তর খুঁজে নেন।

কর্মশালায় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহেদুল আলম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের (বুটেক্স) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্বাস উদ্দিন শিয়াক, ব্র্যাক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সাবিহা হক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সফিকুল আলম এবং আইএসইউর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), এআই অ্যান্ড ডেটা সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাকিকুর রহমান।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেম, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডা. লে. কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, এবং সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনসের (সিআরডিপি) পরিচালক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা।