
প্রথমবারের মতো তদন্তে এসআরবি
রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, অভিযুক্ত সাইদুজ্জামান দা দিয়ে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরসহ ওই মণ্ডপের প্রায় সব প্রতিমা ভাঙচুর করেছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক অমল দাস আপন বলেন, “শিমুল মণ্ডপে ঢুকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে দা দিয়ে কোপ দেন। খবর পেয়ে কমিটির সদস্যরা ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে থামাতে গেলে হাতে থাকা দা নিয়ে লোকজনকে কোপাতে তিনি তেড়ে আসেন। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ তাকে আটক করে। পুলিশের কাছে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন।”
অমল দাস বলেন, “খবর পেয়ে ইউএনও, ওসি, ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, “দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমাসহ কয়েকটি প্রতিমা ইচ্ছাকৃতভাবে ভাঙচুর করেছেন সাঈদুজ্জামান শিমুল। কোনো প্রতিমার পাঞ্জা আবার কোনো প্রতিমার হাত ভাঙা হয়েছে।”
ওসি বলেন, “অভিযুক্তের কাছে যে দা ছিল। তবে ওই দা দিয়ে প্রতিমায় কোপ দেওয়া হয়নি। লোকজনকে ভয়ভীতি দেখানোর জন্য এটি ব্যবহার করা হয়েছে। দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
আব্দুল লতিফ তরফদার বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মামলা করা হয়েছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

প্রথমবারের মতো তদন্তে এসআরবি
রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।