
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
গবেষকদের মতে, বাণিজ্যিক পর্যায়ে উৎপাদনের উপযোগী করে তুলতে পারলে এ প্রযুক্তির মাধ্যমে আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশের বিকল্প তৈরি করা সম্ভব হবে।
চরচা ডেস্ক

ইউক্রেনের যুদ্ধ অবসানে একটি অভিন্ন প্রস্তাব নিয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে ছয় ঘণ্টা ধরে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধিরা। আলোচনার সঙ্গে জড়িত একজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ধরনের একটি প্রস্তাব নিয়ে সমঝোতায় পৌঁছানোই তাদের লক্ষ্য। এরপর শীত আসার আগে একটি অগ্রগতি অর্জনের আশায় প্রস্তাবটি রাশিয়ার কাছে উপস্থাপন করা হবে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, জ্বালানির দাম কমানোর লক্ষ্যে রাশিয়া বিশ্ববাজারে ডিজেল সরবরাহে সম্মত হয়েছে। এদিকে যুদ্ধের জন্য মস্কোর রাজস্ব কমানোর উদ্দেশ্যে আরোপ করা রুশ জ্বালানিসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তার প্রশাসন। এ চুক্তির সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, “এই অর্থের পুরোটাই মানুষের বিরুদ্ধে, ইউক্রেনের বিরুদ্ধে, আমাদের সবার বিরুদ্ধে যুদ্ধে ব্যয় হয়। আমার বিশ্বাস, আমাদের দলকে কেবল আড়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর তা কোনোভাবেই ন্যায্য নয়।”
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, শান্তি আলোচনা অবিলম্বে পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা কম। এর কারণ হিসেবে তিনি মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার কথা উল্লেখ করেন।
মায়ামির বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাশাপাশি ইউক্রেনের প্রতিনিধিদল এবং ইউরোপ ও ন্যাটোর প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনার সঙ্গে জড়িত ওই ব্যক্তি জানান, বৈঠকে দীর্ঘ একটি বিষয়তালিকা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের জন্য একটি সহায়তা প্যাকেজ, যাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের অর্থনৈতিক পরিকল্পনা এবং কিয়েভের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
স্পর্শকাতর একটি বিষয় হিসেবে প্রতিনিধিদলগুলো ভূখণ্ড নিয়ে ‘কিছু ধারণা’ আলোচনা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি ওই ব্যক্তি।
ইউক্রেন বরাবরই দাবি করে আসছে, সংঘাত চলাকালে রাশিয়া যেসব ভূখণ্ড দখল করেছে, সেগুলো ছেড়ে দিতে হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উভয় পক্ষকেই সমঝোতায় পৌঁছাতে ছাড় দিতে হবে।
ওই ব্যক্তি আরও জানান, ভবিষ্যতে ইউরোপে শান্তিপূর্ণ সময় নিশ্চিত করার ভিত্তি হিসেবে ইউরোপ ও রাশিয়ার মধ্যে একটি নিরাপত্তাকাঠামো গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
গবেষকদের মতে, বাণিজ্যিক পর্যায়ে উৎপাদনের উপযোগী করে তুলতে পারলে এ প্রযুক্তির মাধ্যমে আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশের বিকল্প তৈরি করা সম্ভব হবে।

রাতেই ভিডিও বার্তা দীপকের, বিক্ষোভের নেতৃত্ব দেবেন অজিঙ্কা শিন্ডে
ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের নেতৃত্ব দেবেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আগেই ধারণ করা একটা ভিডিওতে এই বার্তা দেন। ভিডিওতে অভিজিৎ বলেছেন, তিনি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক হলে শিন্ডে বিক্ষোভ চালিয়ে যাবেন।

এবার দিল্লি থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। আজ শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে মমতা আটক হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি, নারীসহ আটক ৪
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়ার ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।