
গারো পাহাড়ে মানুষের সাথে হাতির দ্বন্দ্ব বাড়ছে কেন
ভারত থেকে আসা এসব বন্যহাতি শেরপুরের সীমান্তবর্তী ৮ হাজার ৩৭৬ একরের বনভূমিতে বিচরণ করে। ধান ও কাঁঠালের মৌসুমে খাদ্যের সন্ধানে প্রতি রাতে হাতিগুলো পাল বেঁধে চলে আসে সমতলে।

ফেসবুক ও ইনস্টাগ্রামকে শিশুদের জন্য আসক্তিকর করে তৈরি করার অভিযোগে স্থানীয় সময় আজ বুধবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের জোটের মুখোমুখি হবে মেটা প্ল্যাটফর্মস। মামলাটিতে কোম্পানিটিকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে এবং প্ল্যাটফর্ম দুটিতে ব্যাপক পরিবর্তন আনার নির্দেশও আসতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অকল্যান্ডে শুরু হতে যাওয়া এই বিচারকাজ প্রায় সাত সপ্তাহ চলবে বলে আশা করা হচ্ছে। এতে কলোরাডো, কেনটাকি, ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সির অভিযোগের বিচার হবে। অভিযোগগুলো হলো মেটা তরুণ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে আটকে রাখার জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে নকশা করেছে এবং এগুলোর নিরাপত্তা নিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করেছে কি না।
এ ছাড়া, মেটা ফেডারেল আইন লঙ্ঘন করে শিশুদের তথ্য অবৈধভাবে সংগ্রহ ও ব্যবহার করেছে—২৯টি অঙ্গরাজ্যের করা এই অভিযোগও বিবেচনায় নেওয়া হবে।
আজ বুধবার জুরি বাছাই শুরু হবে। আগামী ১৮ আগস্ট উভয় পক্ষের উদ্বোধনী বক্তব্য শুরু হওয়ার কথা। মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবং ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি সাক্ষ্য দিতে পারেন।
সম্ভাব্য ক্ষতিপূরণের পরিমাণ ও মেটার ওপর এর প্রভাবের দিক থেকে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিরুদ্ধে চলমান মামলাগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা। বিশ্বজুড়ে তরুণ ব্যবহারকারীদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে ব্যাপক পর্যালোচনা ও বিতর্কের মধ্যেই মামলাটি শুরু হচ্ছে।
মেটা জানিয়েছে, ক্ষতিপূরণের পরিমাণ সর্বোচ্চ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার হতে পারে। এটি কোম্পানিটির প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের কাছাকাছি। তবে অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলেরা প্রকাশ্যে কত অর্থ দাবি করবেন, তা জানাননি।কলোরাডো, কেনটাকি, ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা বিচারকের কাছে মেটাকে বয়সভিত্তিক বিধিনিষেধ চালু, অসীম স্ক্রল বন্ধ এবং প্ল্যাটফর্মগুলোতে আরও কিছু পরিবর্তন করার নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন।
মেটার এক মুখপাত্র বলেন, কোম্পানি অভিযোগগুলোর সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করে এবং তরুণদের সহায়তায় তাদের দীর্ঘদিনের অঙ্গীকারের প্রমাণ আদালতে উঠে আসবে বলে তারা আত্মবিশ্বাসী।
এক বিবৃতিতে মুখপাত্র বলেন, “আমরা অভিভাবকদের কথা শুনেছি, বিশেষজ্ঞ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে কাজ করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝার জন্য গভীর গবেষণা করেছি।”
বৃহত্তর পর্যালোচনা
২০২৩ সালে দায়ের করা অঙ্গরাজ্যগুলোর এই মামলাটি তরুণ ব্যবহারকারীদের ওপর ইনস্টাগ্রাম ও ফেসবুকের প্রভাব নিয়ে বহুরাজ্যভিত্তিক তদন্ত থেকে শুরু হয়।
মেটার সাবেক কর্মী ও হুইসেলব্লোয়ার ফ্রান্সেস হাউগেনের প্রকাশ করা তথ্যের পর এই তদন্তের ঘোষণা দেওয়া হয়েছিল। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির সামনে সাক্ষ্য দিয়ে হাউগেন বলেছিলেন, কোম্পানি জানত তাদের পণ্য তরুণ ব্যবহারকারীদের ক্ষতি করতে পারে এবং কীভাবে সেগুলো আরও নিরাপদ করা যায়, কিন্তু বেশি মুনাফার আশায় সেই পরিবর্তন আনা হয়নি।
নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট বিচার শুরুর আগে এক বিবৃতিতে বলেন, “মেটা জানে তাদের প্ল্যাটফর্ম শিশু ও কিশোরদের ক্ষতি করছে, কিন্তু আমাদের মামলায় যে অভিযোগ করা হয়েছে, তারা তা সত্ত্বেও শিশুদের আসক্ত করে রাখছে। আমাদের শিশুরা মুনাফার জন্য ব্যবহার করার মতো তথ্যের পয়েন্ট নয়।”

গত সপ্তাহে প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক নাগরিক—৮৫ শতাংশ মনে করেন সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের জন্য আসক্তিকর হতে পারে। ৬১ শতাংশ উত্তরদাতা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর ওপর আরও কঠোর নজরদারি প্রয়োজন।
মেটাসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিও আইনপ্রণেতা ও আদালতের কাছ থেকে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। বুধবারের বিচারটি অঙ্গরাজ্য, পৌরসভা, স্কুল জেলা ও ব্যক্তিদের দায়ের করা হাজার হাজার মামলার অন্যতম। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, কোম্পানিগুলোর পণ্য তরুণ ব্যবহারকারীদের ক্ষতি করছে।
মেটা বলেছে, মামলার এই ঢল তাদের ব্যবসা ও আর্থিক ফলাফলে গুরুতর প্রভাব ফেলতে পারে।
ইতিমধ্যে জুরির সামনে যাওয়া দুটি মামলায় মেটার বিরুদ্ধে রায় এসেছে। গত সপ্তাহে নিউ মেক্সিকোর এক বিচারক কোম্পানিটিকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার পরিশোধ এবং প্ল্যাটফর্মে পরিবর্তন আনার নির্দেশ দেন। বিচারক মনে করেন, মেটা ওই অঙ্গরাজ্যে শিশুদের মানসিক স্বাস্থ্য সংকটকে আরও তীব্র করতে দায়ী।
এ ছাড়া, জুনে বিচারের জন্য নির্ধারিত কেনটাকির একটি স্কুল ডিস্ট্রিক্টের মামলাও মেটা ৯০ লাখ ডলারে নিষ্পত্তি করেছে।
মেটা এসব মামলার অভিযোগ ব্যাপকভাবে অস্বীকার করে আসছে। কোম্পানিটির দাবি, তারা প্ল্যাটফর্মগুলোতে শিশুদের সুরক্ষায় কাজ করেছে। মেটা আরও যুক্তি দিয়েছে, তাদের প্ল্যাটফর্ম আসক্তিকর—এমন বিষয়ে তারা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে না, কারণ “সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি” স্বীকৃত কোনো মানসিক রোগ নয়।
আইন বিশেষজ্ঞরা বলেছেন, সর্বশেষ বিচারটি মেটার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। সাম্প্রতিক আদালতের পরাজয় কোম্পানিটির ওপর চাপ আরও বাড়িয়েছে।
সান্তা ক্লারা ইউনিভার্সিটি স্কুল অব ল-এর হাই টেক ল ইনস্টিটিউটের অধ্যাপক ও সহপরিচালক এরিক গোল্ডম্যান বলেন, “বিপুল অঙ্কের ক্ষতিপূরণ এবং প্ল্যাটফর্মের বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তনে আদালতের নির্দেশ—দুটিই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে।”
একটি ব্যতিক্রমী বিচার
গত সোমবার বিচার পিছিয়ে দেওয়া এবং তাদের বিরুদ্ধে চলমান হাজার হাজার মামলা স্থগিত করার সর্বশেষ চেষ্টা চালিয়েও মেটা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি আদালত মামলাগুলো এগিয়ে নেওয়ার অনুমতি দেওয়া আগের রায়গুলোর বিরুদ্ধে মেটার করা আপিল খারিজ করে দেয়। আদালত বলেছে, আপিলটি সময়ের আগেই করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ইভোন গনজালেস রজার্স এই বিচার পরিচালনা করবেন। তিনি ইলন মাস্কের মেটার বিরুদ্ধে করা মামলা এবং মেটার সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধেও করা মামলার বিচারক ছিলেন। বিচার শেষে অক্টোবরে তিনি রায় দেবেন।
রজার্স একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে নির্দিষ্ট কিছু প্রশ্নে মতামত দেওয়ার জন্য একটি পরামর্শক জুরি গঠন করেছেন। তাদের সিদ্ধান্ত রজার্সের রায়কে প্রভাবিত করবে। এ ধরনের পরামর্শক জুরি খুব কমই ব্যবহার করা হয়। বিচারক নির্ধারিত নির্দিষ্ট বিষয়ে তারা সিদ্ধান্ত দেন, তবে চূড়ান্ত রায়ে বিচারক তাদের মতামত গ্রহণ না-ও করতে পারেন।
আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি অঙ্গরাজ্যগুলো রজার্সের কাছে দেশজুড়ে মেটার প্ল্যাটফর্মে পরিবর্তন আনার নির্দেশ চেয়েছে।
অঙ্গরাজ্যগুলো চায়, মেটা ব্যবহারকারীদের বয়সভিত্তিক বিধিনিষেধ চালু করুক, শিশুদের তথ্য ব্যবহার করে তৈরি সব অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল মুছে ফেলুক এবং অসীম স্ক্রল ও নোটিফিকেশনের মতো ফিচার বন্ধ করুক।
তারা আরও চায়, মেটা কনটেন্ট প্রচারে ব্যবহৃত অ্যালগরিদম পরিবর্তন করে ব্যবহারকারীদের বেশি সময় ধরে যুক্ত রাখার পরিবর্তে তাদের সুস্থতা ও কল্যাণকে অগ্রাধিকার দিক এবং তরুণ ব্যবহারকারীদের জন্য কঠোর সময়সীমা নির্ধারণ করুক।
স্কুল ডিন্ট্রিক্ট, ব্যক্তি ও অন্যদের দায়ের করা ৩ হাজারের বেশি মামলা রয়েছে এই মামলাগুলোর মধ্যে, যেগুলো ফেডারেল আদালতে মেটা, স্ন্যাপ ইনক., ইউটিউবের মালিক অ্যালফাবেট এবং টিকটকের মালিক বাইটড্যান্সের বিরুদ্ধে করা হয়েছে এবং রজার্সের আদালতে একত্র করা হয়েছে।
এ ছাড়া, ব্যক্তিদের করা আরও ৩ হাজার ৩০০টির বেশি মামলা লস অ্যাঞ্জেলেসের অঙ্গরাজ্য আদালতে বিচারাধীন রয়েছে।

ভারত থেকে আসা এসব বন্যহাতি শেরপুরের সীমান্তবর্তী ৮ হাজার ৩৭৬ একরের বনভূমিতে বিচরণ করে। ধান ও কাঁঠালের মৌসুমে খাদ্যের সন্ধানে প্রতি রাতে হাতিগুলো পাল বেঁধে চলে আসে সমতলে।

গত দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় দেশই তাদের বক্তব্য আরও কঠোর করেছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই মঙ্গলবার বলেছেন, যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

২০০৩ সালে বাংলাদেশ জাতীয় দল যখন প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন সেটিকে বিবেচনা করা হচ্ছিল ডেভিড ও গোলিয়াথের লড়াই হিসেবে। বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলে তখন তারকার হাট, আর টেস্ট ক্রিকেটে হাঁটি হাঁটি পা করা বাংলাদেশ লাল বলের ক্রিকেটে শিক্ষানবিশ এক দল। সিরিজ শুরুর আগে ক্রিকেট দুনিয়ায় তোলপাড়

মক্কার আল-সফা প্রাসাদে গত ৭ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।