বিচারক

জামালপুরে সড়ক দুর্ঘটনায় বিচারক নিহত, আইনমন্ত্রীর শোক
এ কে এম সামিউল হক ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিচার বিভাগে যোগ দেন। তিনি জামালপুর জেলা আদালতে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভারতে প্রশ্নপত্র ফাঁসের মামলার বিচারককে সন্ত্রাসবিরোধী বিশেষ আদালতে বদলি
সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ফৌজদারি মামলার দ্রুত বিচার করতে গঠিত বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বিচারক অনু গ্রোভার বালিগা।

হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড
৬৬ বছর বয়সী জয়াসুন্দারা এবং ৭৬ বছর বয়সী ফার্নান্দো সুপ্রিম কোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে জামিন না পাওয়া পর্যন্ত তাদের বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন আদালত কি প্রেসিডেন্টকে ‘একনায়কতন্ত্রের’ দিকে নিয়ে যাচ্ছেন?
গত ২৯ জুন আদালত ‘ট্রাম্প বনাম স্লটার’ মামলায় দীর্ঘদিনের এক আইনি নিয়ম বাতিল করে দিয়েছে। ৬-৩ ভোটে আদালতের বিচারকরা হামফ্রে মামলার সেই ঐতিহাসিক আইনি সুরক্ষা বিলুপ্ত করেন। এর মাধ্যমে তিনি এখন এমন এক ক্ষমতা পেয়ে গেছেন, যা তিনি একসময় নিজের রিয়েলিটি শো-তে খুব আনন্দের সাথে বলতেন—’ইউ আর ফায়ার্ড’।

রামিসা হত্যা: মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনার জন্য যাচ্ছে হাইকোর্টে
রাজধানীর পল্লবীতে বহুল আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির রায় উচ্চ আদালতের অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে, বিচারকের স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর আজ মঙ্গলবার মামলার ডেথ রেফারেন্স সংক্রান্ত নথিপত্র হাইকোর্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

এমন অপরাধ রাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থার কার্যকারিতা প্রশ্নের মুখে ফেলে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রামিসা ধর্ষণ-হত্যা: বারবার ‘ধনী ব্যক্তি’ ডলারের কথা বলছেন সোহেল
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। একই সঙ্গে স্বাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

যৌতুকের জন্য স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড
ঢাকার কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে খুনের দায়ে স্বামী সায়েদ আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বরিশালে আদালতে হট্টগোল: আইনজীবী সমিতির সভাপতি আটক
গতকাল মঙ্গলবার বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে বেঞ্চ ধাক্কাধাক্কি ও চিৎকার করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চাকরির টাকায় না পোষালে, চাকরি ছেড়ে ওকালতি করেন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারকদের সৎ থাকতেই হবে। চাকরির টাকায় কারও না পোষালে, চাকরি ছেড়ে ওকালতি করেন।”

এপস্টেইন তো মারাই গেছেন, তার ‘বান্ধবী’ কী বলছেন?
শুনানিতে ডেমোক্র্যাটিক প্রতিনিধি রো খান্না ম্যাক্সওয়েলকে ডোনাল্ড ট্রাম্প এবং বিল ক্লিনটনের সঙ্গে জেফরি এপস্টেইনের সামাজিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করার পরিকল্পনা করেছিলেন।

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যার আসামি ফের কারাগারে
গত ১১ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চলের পূর্ব নাখালপাড়া এলাকা থেকে বিল্লালকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে ১৯ জানুয়ারি আবার তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ সীমিত
নিরাপত্তাজনিত কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট রুমে (এজলাস কক্ষে) আজ সোমবার থেকে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী বা ‘অপ্রত্যাশিত’ কোনো ব্যক্তির প্রবেশাধিকার সীমিত ও নিয়ন্ত্রিত থাকবে।

বিচারপতিদের নিয়ে অবমাননাকর কনটেন্ট প্রকাশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর বিচারপতিদের বিরুদ্ধে অবমাননাকর, অপমানজনক বা নেতিবাচক কনটেন্ট প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতিদের ছবি, ব্যক্তিগত তথ্য বা বক্তব্য বিকৃতভাবে প্রচার করাকে আদালত অবমাননার অন্তর্ভুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

২৭ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই সভা হওয়ার কথা রয়েছে।

ছিনতাইয়ের শিকার বিচারকের মোবাইল-চশমা উদ্ধার, আটক ১
রাজধানীর আসাদগেটে এক বিচারকের ছিনতাইকারীদের কবলে পড়ার ঘটনায় মো. জুয়েল (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ও চশমা উদ্ধার করেছে পুলিশ।

বিচারকের ছেলেকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “আটক সন্দেহভাজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আমরা ঘটনার সঠিক পরিস্থিতি জানতে পারব।”

বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ
গত ২৭ আগস্ট অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো খুরশীদ আলম সরকারকে তলব করেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যাশলি টেলিস গ্রেপ্তার
অ্যাশলি টেলিস দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন।



