
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিতে নগরের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতরও আহত বলে জানিয়েছে পুলিশ। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারী হিসেবে আটক ব্যক্তির নাম ইমন। তার বাড়ি গাইবান্ধায়।
ওই বাড়ির তৃতীয় তলার বাসিন্দা আবদুল লতিফ বলেন, “আমি যখন আসি, দেখি দুজন ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আশেপাশে কিছু ছড়ানো-ছিটানো ছিল না। ম্যাডাম (বিচারকের স্ত্রী) ভেতর থেকে বেরিয়ে এসে পড়ে যান। আমি তিনজনকেই বাইরে এনে এরপর হাসপাতালে নিয়ে যাই। ভেতরে-বাইরে শুধু একজন অপরিচিত লোককে দেখলাম। যতদূর মনে পড়ে, হামলাকারীকে পরিচিত মনে হয়েছিল।”
আবদুল লতিফ আরও বলেন, “আমরা একটা শব্দ শুনেছিলাম কিন্তু কী, তা বুঝতে পারিনি। অজ্ঞাতপরিচয় ওই যুবকের ড্রাইভিং লাইসেন্সে নাম ছিল ইমন, এবং তাকে ২৫ থেকে ৩০ বছর বয়সী বলে মনে হচ্ছিল।”
পুলিশ জানিয়েছে, সুমনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে জজ আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহারও আহত অবস্থায় ভর্তি হয়েছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “আটক সন্দেহভাজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আমরা ঘটনার সঠিক পরিস্থিতি জানতে পারব।”

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

অর্থপাচার: অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড
জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। এছাড়া, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রিজার্ভ চুরির মামলায় ৯৯ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়।