
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে ‘স্যান্ডি ফায়ার’ নামের একটি ভয়াবহ দাবানলে প্রায় ৮৩৬ একর এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি মোকাবিলা করতে অন্তত ৫০০ দমকলকর্মী কাজ করছেন। হেলিকপ্টারের সাহায্যে পানি ও অগ্নি-নির্বাপক রাসায়নিক ফেলে আগুন নেভানোর চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। সন্দেহভাজন দুই বন্দুকধারীরও গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার এ হামলা চালানো হয়।

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে রেকর্ড সংখ্যক সি লায়ন দেখতে পর্যটকদের উপচে পড়া ভিড়।

আর্টেমিস-২ পৃথিবী থেকে ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূরত্বে পৌঁছে অ্যাপোলো-১৩–এর পুরোনো রেকর্ড ভেঙেছে।

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইরান ড্রোন হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এ নিয়ে লস অ্যাঞ্জেলেসের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একটি মেমো পাঠিয়েছে সংস্থাটি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে বোন্টা বলেন, "কোনো প্রেসিডেন্ট প্রশাসন অভিবাসন আইন পুনরায় লিখতে পারে না। কোনো প্রেসিডেন্ট সরকারের সমান ক্ষমতাসম্পন্ন শাখা কংগ্রেসকে উপেক্ষা করতে পারেন না, সংবিধানকে উপেক্ষা করতে পারেন না, কিংবা আইনকেও অবজ্ঞা করতে পারেন না।"

এই নীতি জারি করার পর থেকে এবং প্রযুক্তি খাতের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির ফলে ট্রাম্পের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা গেছে। তিনি এই দাবি অস্বীকার করেন যে, আমেরিকাতে পর্যাপ্ত মেধাবী মানুষ থাকার দাবি অস্বীকার করেন। ট্রাম্প মনে করেন, নির্দিষ্ট কিছু খাতের জন্য এখনো বিদেশি কর্মী আনার প্রয়োজন আছে।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

মানববন্ধনে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলাকে নিয়ে নোয়াখালীকে বিভাগ করার দাবি তোলা হয়। দুপুর ১২টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত এ মানববন্ধন চলে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় পর্যায়ের জরুরি অবস্থা ও আংশিক কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র ক্যারেন ব্যাস গতকাল মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। লস অ্যাঞ্জেলেসে লুটপাট ও ভাঙচুর ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অভিবাসীবিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, তার ঢেউ এবার টেক্সাসেও লেগেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অভিবাসীবিরোধী অভিযানের জেরে টানা তৃতীয় দিনের মতো গতকাল রোববারও (৮ জুন) বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে ২ দিন ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভ দমনে শহরটিতে ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৫৪ বছর পর লস অ্যাঞ্জেলেসের দাবানল দেখে সেই স্মৃতি যেন তাজা হয়ে ফিরে এল। আগুনের লেলিহান শিখায় যেন তখনকার সেই ভস্মীভূত নহাটা গ্রামকে দেখতে পাই।
লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলে স্যান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইডস এলাকা এবং পূর্বে পাসাডেনার কাছে ইটন এলাকার দাবানলকে ইতিমধ্যে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ অভিবাসন বিষয়ে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ এ শহরের প্রশাসন নিজেদের ‘স্যাঙ্কচুয়ারি সিটি’ হিসেবে ঘোষণা করেছে।