Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> মতামত

অভিবাসীদের শহরে একজন মেয়র মামদানি

ফারহানা আহমেদ লিসা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৭: ১২
অভিবাসীদের শহরে একজন মেয়র মামদানি

আমেরিকায় নভেম্বর মাসের ৪ তারিখ ছিল টানটান উত্তেজনাপূর্ণ একটা দিন। বিভিন্ন অঙ্গরাজ‍্যে ভোট হয়েছে। সবার চোখ ছিল জোহরান মামদানির দিকে। তিনি নিউইয়র্ক সিটির মেয়র পদে জিতেছেন বিপুল ভোটে। ইতিহাসের সর্বকনিষ্ঠ মুসলমান অভিবাসী মেয়র নিউইয়র্ক শহরের মতো জনবহুল একটা শহরের। তিনি এখন লড়বেন সাধারণ মানুষের জন‍্য। যাতে তারা ক্রয়ক্ষমতার মধ‍্যে বাড়ি ভাড়া করতে পারেন, খাদ‍্যসহ নিত‍্য প্রয়োজনীয় সব পণ্য কিনতে পারেন এবং ফ্রি বা ক্রয়ক্ষমতার মধ‍্যে গণপরিবহনের সুযোগ পান।

Advertisement
Advertisement
Advertisement

পুঁজিবাদী সমাজের জন‍্য এটা একটা শিক্ষা। মজার ব‍্যাপার হচ্ছে, গত বছরই প্রেসিডেন্ট ট্রাম্প ক্রয়ক্ষমতার মধ‍্যে পণ্য নিয়ে আসবেন এবং আমেরিকাকেই প্রাধান‍্য দেবেন বলে জিতেছেন মানুষের মন।

মামদানি শুধু বাক্‌সর্বস্ব নন। তিনি ধনীদের ট‍্যাক্স মাত্র দুই পার্সেন্ট বাড়িয়ে গরিবদের এ সুযোগগুলো দিতে পারবেন চিন্তা করছেন। এই পরিবর্তনে ধনীরা এ শহর ছেড়ে গেলেও তাদের রেখে যাওয়া জায়গায় ক্রয়ক্ষমতার মধ‍্যে ভাড়া বাড়ি তৈরি করা সম্ভব। আয় আর ব‍্যয়ের একটা সামঞ্জস্য আসবে। পৃথিবীতে আশেপাশের সবাইকে নিয়ে ভালো থাকা ছাড়া নিজে একা একা খুব ভালো থাকার চেষ্টা করা একটা হাস‍্যকর বোকামি। জেতার পর মেয়র জোহরান মামদানি বলেছেন, ‘এই শহর অভিবাসীদের গড়া, অভিবাসীদের জন‍্য।’

Advertisement
Advertisement
Advertisement
লেখক
লেখক

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বাবাক ওবামা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বলে একটা বিল পাস করে গেছেন। যাতে মানুষ ক্রয়ক্ষমতার মধ‍্যে স্বাস্থ্যসেবা পান। ধনীদের ট্যাক্স কমানোর জন‍্য এ বিল তুলে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এদিকে বাজেট অনুমোদন পায়নি। আমেরিকার সরকারি কার্যক্রম বন্ধ, ইতিহাসের মধ‍্যে সবচেয়ে লম্বা সময় ধরে। স্ন‍্যাপ প্রোগ্রাম স্থগিত মানে খাদ‍্য কুপন দিয়ে নিম্নআয়ের মানুষ পুষ্টিকর খাদ‍্য পেতেন, সে সাহায‍্য বন্ধ হওয়ার পথে। শুরু হলেও দেরি হবে বা সীমিত আকারে চালু হবে এমন আশঙ্কাজনক পরিস্থিতি চলছে আমেরিকায়। এ সময় মামদানির মতো প্রগ্রেসিভ মানুষদের হাল ধরা জরুরি। ইলেকশনের ঠিক আগে আগে একজন রেস্টুরেন্টের মালিক তাকে জিজ্ঞেস করেছিলেন, স্ন‍্যাপ প্রোগ্রাম বন্ধ আছে, তারা গরিব মানুষেদের একবেলা ফ্রি খাবার দেবেন। মামদানি মেয়র হয়ে গেলে কি এই কাজে ভলান্টিয়ার করবেন? নিউইয়র্কের সব কমিউনিটিতে মিশে যাওয়া মানুষটা স্বভাবসুলভ হেসে বলেছিলেন, ‘অবশ‍্যই’। ওবামা তাকে সাপোর্ট করেছেন। তাকে অনেক দূর যেতে হবে।

৪ নভেম্বর আমেরিকায় আরও কিছু অভুতপূর্ব ঘটনা ঘটেছে। ভার্জিনিয়ায় অ্যাবিগেল স্পেনবার্গার ইতিহাসের প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টি থেকে। একই পার্টি থেকে লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন ঘাজালা হাশমি। অ্যাটর্নি জেনারেল হয়েছেন জে জোনস। নিউজার্সির গভর্নর হয়েছেন নিকি শেরিল, ক‍্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রপ ৫০ পাস হয়েছে ৬৪ শতাংশ ভোটে। ফলে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসে আরও ৫টি আসন পাবে এ অঙ্গরাজ‍্য থেকে।

মানবতা বেঁচে থাকুক এই আশায় রইলাম। ইতিহাস মানবিক মানুষদেরই জয়ী করে বারবার।

*ফারহানা আহমেদ লিসা: সান ডিয়াগো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

বিষয়: নিউজার্সিক্যালিফোর্নিয়ানিউইয়র্ক সিটিআমেরিকামেয়রনিউইয়র্কগভর্নরঅভিবাসীডোনাল্ড ট্রাম্পবারাক ওবামা
সর্বশেষ
  • ১

    কুষ্টিয়ায় সেতুর পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ

  • ২

    দেশের পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

  • ৩

    ১৮তম ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে আজ

  • ৪

    ইরাকি ড্রোন হামলায় সৌদির তেলের পাইপলাইন বন্ধ

  • ৫

    ‘মোদির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে’

সম্পর্কিত
  • ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

  • কিংবদন্তির জন্ম

    কিংবদন্তির জন্ম

    পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

  • বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

  • চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।