Advertisement

লস অ্যাঞ্জেলেসে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে মানববন্ধন

লস অ্যাঞ্জেলেস সংবাদদাতা

লস অ্যাঞ্জেলেসে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে মানববন্ধন

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (২৭ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকার দেশি রেস্টুরেন্টের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর নোয়াখালী ছাড়াও বিভিন্ন জেলার মানুষ উপস্থিত থেকে এ দাবিকে স্বতস্ফুর্তভাবে সমর্থন করেন।

Human chain in Los Angeles 2

Advertisement

মানববন্ধনে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলাকে নিয়ে নোয়াখালীকে বিভাগ করার দাবি তোলা হয়। দুপুর ১২টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত এ মানববন্ধন চলে।

Human chain in Los Angeles 3

বক্তারা নোয়াখালীকে বিভাগ করার যুক্তি তুলে ধরেন। অনেকে নোয়াখালীর ঐতিহ্য তুলে ধরেন। সবার পরনে ছিল নোয়াখালী বিভাগ চাই লেখা সাদা টি শার্ট। আশপাশের অনেকেই তাদের এ দাবি সমর্থন করে সমাবেশে উপস্থিত থাকেন। নারী-পুরুষ শিশুসহ নির্বিশেষে সকলেই নানা রকম ফেস্টুন ব্যানার নিয়ে বিভাগ দাবির সমাবেশে আসেন।

Human chain in Los Angeles 4

অনুষ্ঠান শেষে দুপুরের খাবারের মাধ্যমে সবাইয়ে আপ্যায়ন করা হয়। আয়োজকেরা জানান, আপ্যায়ন করার রেওয়াজ নোয়াখালীর রীতি।