এমপি

এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাবেক জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁ বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

আদালতে এমপি গাজী নজরুলের জামিননামা জমা
রাজধানীর পল্লবী থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্টের জামিন আদেশের পর ঢাকার আদালতে আনুষ্ঠানিকভাবে জামিননামা দাখিল করেছেন। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে

বাংলাদেশ কি ‘ক্লোজড অটোক্রেসি’?
ভি-ডেম ও ইন্টারন্যাশনাল আইডিইএর সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থান উঠে এসেছে। ভি-ডেমের হিসাবে বাংলাদেশ ‘ক্লোজড অটোক্রেসি’ শ্রেণিতে রয়েছে। অন্যদিকে প্রতিনিধিত্ব, অধিকার, আইনের শাসন ও অংশগ্রহণের সূচকেও বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করা হয়েছে।

গাজী নজরুলকে কি দলে ফেরাবে জামায়াত?
নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না। কয়েক দিন আগে তাকে সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে জাতীয় সংসদে বিতর্ক জড়ান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতা

পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক পাপন কুমার সাহা জমি ও গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি গাজী নজরুল
অসুস্থতার কারণে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটিতে অংশ নিতে পারেননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলাম।

জুলাই হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন ফের গ্রেপ্তার
জুলাই আন্দোলনে রাজধানীর শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই

আমির হামজার গাড়িতে হামলা: ১৫০ জনের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমীর হামজার গাড়িবহরে হামলা ও সহিংসতার ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাস বাদী হয়ে এই মামলা দায়ের করেন

ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দ্দারসহ গ্রেপ্তার ৫
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা এবং সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

গলায় দা ধরে সম্পত্তি লিখিয়ে নেওয়ার অভিযোগ, এমপির স্ত্রীর মামলা
সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দিন চৌধুরীর তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এমপির দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার। গতকাল সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালতে মামলাটি করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ
রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে বলেও জানিয়েছেন তিনি।

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এমপিদের তালিকা এলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি সচিব
এর আগে গত ২৪ জুলাই বিকাল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

গাজী নজরুলের এমপি পদ বাতিলের সিদ্ধান্ত সংসদ ও স্পিকারের এখতিয়ার: ইসি মাছউদ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিলের সিদ্ধান্ত সংসদ ও স্পিকারের এখতিয়ার বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

অ্যান্ডি বার্নহ্যাম কি পারবেন নিজের দলের এমপিদের নিয়ন্ত্রণে রাখতে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী সম্পর্কে প্রথমেই আপনার যা জানা দরকার তা হলো—তিনি অতীতে পার্ট-টাইম ডিজে হিসেবে কাজ করেছেন।

জামায়াতের এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
লেবার পার্টির এমপিদের ব্যাপক সমর্থনে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন অ্যান্ডি বার্নহাম। এর মধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়া তার জন্য এখন কেবলই সময়ের ব্যাপার।

আসলামের প্রার্থীতা বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে মহাসড়ক অবরোধ
কুমিরা হাইওয়ের থানার ওসি মো. নুরুল আবসার চরচাকে বলেন, “মহাসড়কের সীতাকুণ্ড অংশের সিটি গেইট থেকে ছোট দারোগার হাট পর্যন্ত বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করা হয়। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।”



