
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, নিষিদ্ধ একটি সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। এর আগে, ১৯৯৬ সালে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন