Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৫৫
আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

ইবনে মিজান চরচাকে জানান, গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে নিহতের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং গাড়ি চালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়।

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ nazrul-islam

এর আগে গতকাল সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়। পরে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনায় গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।

বিষয়: মামলাএমপিআত্মহত্যাগ্রেপ্তারজামায়াতে ইসলামী
সর্বশেষ
  • ১

    ‎ফের বাড়ল তেলের দাম, চাপে সাধারণ মানুষ

  • ২

    বিশ্ব বাজারে কমল তেলের দাম, বাড়ল বাংলাদেশে

  • ৩

    আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

  • ৪

    ৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি

  • ৫

    রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

সম্পর্কিত
  • বিশ্ব বাজারে কমল তেলের দাম, বাড়ল বাংলাদেশে

    বিশ্ব বাজারে কমল তেলের দাম, বাড়ল বাংলাদেশে

    ইয়েমেনের হুতিদের হামলায় সৌদি আরবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার মধ্যেও যখন বিশ্ববাজারে তেলের দাম কমেছে, তখন তার উল্টো চিত্র বাংলাদেশে। বেড়েছে তেলের দাম।

  • ৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি

    ৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই বছর না হলেও নতুন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটে এর সঙ্গে আরও দুই ফরম্যাটের ছয় দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের সবশেষ সভায়। আজ রোববার সভা শেষে বিসিবি জানিয়ে

  • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

    রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

    রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭

    আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭

    সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।