
৫ ডিজিটাল ব্যাংক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ শুরু হয় ২০২৩ সালে। ওই বছরের জুনে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য গাইডলাইন প্রকাশ করে এবং আবেদন আহ্বান করে।
চরচা প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ (২৪) হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম কবির আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। এর আগে বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে রুহিকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালতে শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে আসামিকে কারাগারে রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দীপুসহ অন্যরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন রাজু আহমেদ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহত রাজুর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহির নাম উঠে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

৫ ডিজিটাল ব্যাংক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ শুরু হয় ২০২৩ সালে। ওই বছরের জুনে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য গাইডলাইন প্রকাশ করে এবং আবেদন আহ্বান করে।

এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাবেক জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ।

রাজাকার থেকে কিছুটা মুক্তি দিতে জামায়াতকে পতাকা দেন খালেদা জিয়া: মীর শাহে আলম
দেশের প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর ‘কৃতজ্ঞতাবোধ’ কম বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে

ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি। খবর বার্তা সংস্থা এএফপির।