Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আদালতে এমপি গাজী নজরুলের জামিননামা জমা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৩
আদালতে এমপি গাজী নজরুলের জামিননামা জমা
আদালতে এমপি গাজী নজরুল, ছবি: চরচা।

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্টের জামিন আদেশের পর ঢাকার আদালতে আনুষ্ঠানিকভাবে জামিননামা দাখিল করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি এ জামিননামা জমা দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই পল্লবী থানায় মামলাটি দায়ের করেন এমপি গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। উক্ত মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন— আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) এবং রাকিবুল হাসান (৩০)।

Advertisement
Advertisement
Advertisement

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার একটি বাসায় থাকতেন। ওই বাসায় যাতায়াতের সূত্রে তার ভাগ্নির সঙ্গে সংসদ সদস্য নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এতে ওবায়দুর বাধা দিলে এমপি ক্ষিপ্ত হন। পরবর্তীতে মগবাজারের একটি চক্র ওই সম্পর্কের কিছু অপ্রীতিকর ভিডিও নিয়ে এমপি নজরুলকে ব্ল্যাকমেইল করা শুরু করলে, তার ধারণা হয় যে ওবায়দুরই এসব ভিডিও ধারণ করে সংবাদ মাধ্যম ও ব্ল্যাকমেইলারদের হাতে তুলে দিয়েছেন।

এরই জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্যান্য আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালায়। তাকে কৌশলে একটি ড্রয়িংরুমে ডেকে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় এবং একপর্যায়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। ওবায়দুরের পরিবার এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়: হত্যাকাণ্ডএমপিরাজধানীজামিনআদালত
সর্বশেষ
  • ১

    সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

  • ২

    মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন নিয়ে মতবিনিময়

  • ৩

    সড়ক পানিতে থই থই যানজটে নাকাল ঢাকাবাসী

  • ৪

    খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

  • ৫

    নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনে ‘জালালাবাদ সামার বাস’ মেলা

সম্পর্কিত
  • সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

    সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

    কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে শিশু নিখোঁজ, হত্যা ও নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে, যা শিশুদের জীবন ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফে

  • খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

    খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

    নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে দুপুর ১টা থেকে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে তারা।

  • বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

    বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

    বিরোধী দলগুলোর লং মার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার অভিযোগে খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জিএমপির সদর দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি শোকজ করা হয়েছে।

  • হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩৬টি শিশু। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।