
৫ ডিজিটাল ব্যাংক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ শুরু হয় ২০২৩ সালে। ওই বছরের জুনে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য গাইডলাইন প্রকাশ করে এবং আবেদন আহ্বান করে।
চরচা প্রতিবেদক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাবেক জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নজরুলকে আরও সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি দিলে আসামিপক্ষ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
মামলায় এমপি গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়। শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং আসামিদের প্ররোচনায় মরিয়ম আত্মহত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলার অন্য দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
গত জুলাই মাসে মরিয়মের সঙ্গে গাজী নজরুলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

৫ ডিজিটাল ব্যাংক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ শুরু হয় ২০২৩ সালে। ওই বছরের জুনে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য গাইডলাইন প্রকাশ করে এবং আবেদন আহ্বান করে।

জুলাই গণহত্যা মামলা: নেত্রকোনার সাবেক এমপি রুহি কারাগারে
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ (২৪) হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি

রাজাকার থেকে কিছুটা মুক্তি দিতে জামায়াতকে পতাকা দেন খালেদা জিয়া: মীর শাহে আলম
দেশের প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর ‘কৃতজ্ঞতাবোধ’ কম বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে

ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি। খবর বার্তা সংস্থা এএফপির।