জাপান

৯ মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫ লাখ কর্মীর: প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৯৬ হাজার ১৫০ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে।”

জনশক্তি রপ্তানি ও বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি
আমাদের লক্ষ্য হওয়া উচিত, শুধু জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন নয়; বরং দক্ষ মানবসম্পদ তৈরি, দেশীয় উৎপাদন বাড়ানো এবং দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা।

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়বেন জাপানের তাশিমা
জাপানের সংবাদপত্র আসাহি জানিয়েছে, আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা তাশিমা ঘোষণা করেছেন। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পরিচালনা পর্ষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার জবাব দিলেন আইসিসি প্রেসিডেন্ট
আকানে বলেন, বিচারক, কৌঁসুলি এবং প্রতিষ্ঠান হিসেবে আইসিসিকে হুমকির মুখে ফেলে যুক্তরাষ্ট্র যে ‘অস্বাভাবিক’ ও ‘নজিরবিহীন’ পদক্ষেপ নিয়েছে, তার কারণেই জাতিসংঘের সাধারণ পরিষদে তাকে ভার্চ্যুয়ালি বক্তব্য দিতে হচ্ছে।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। খবর বাসসের।

‘প্রধানমন্ত্রীর টোকিও সফর আস্থা বাড়াবে’
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে রয়েছেন। প্রধানমন্ত্রীর এই টোকিও সফর বাংলাদেশের বিষয়ে আস্থা বাড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পে জাপান বিনিয়োগ করছে। এই বিনিয়োগ বাংলাদেশে কতটা বদলে দেবে? জাপানের সঙ্গে সম্পর্ক চীন কীভাবে দেখছে?

‘জাপানের কাছে সহজ শর্তের ঋণ নয়, বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় বাংলাদেশ’
জাপানের কাছে বাংলাদেশ এখন আর সহজ শর্তের ঋণ নিতে চায় না। বরং পারস্পরিক বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায় সরকার এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গঠন
জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, উলুখাগড়ারা যাবে কোথায়?
চরম ঝুঁকি ও অভূতপূর্ব সম্ভাবনার এই সন্ধিক্ষণে বিশ্ব পরাশক্তিগুলো সাধারণত ছোট বা মাঝারি দেশগুলোর প্রতি কোনো ধরনের সহানুভূতি বা উদারতা দেখায় না। আর ঠিক এখানেই লুকিয়ে রয়েছে মাঝের সারির দেশগুলোর আসল অস্তিত্বের সংকট।

৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ফ্লাইটের বিলম্বের কারণে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতাসহ বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগ করতে জাপানি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রপ্তানি পণ্য বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
বাংলাদেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। খবর বাসসের।

বাংলাদেশ ইউনিক্লোর বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

জেবিআইসিকে ঢাকায় অফিস খোলার আহ্বান প্রধানমন্ত্রীর
জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে ঢাকায় অফিস খোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাণিজ্য ও বিনিয়োগসহ নানা খাতে জাপানকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

জাপানের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের সম্পর্ককে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশে কবে শুরু হবে গাড়ি তৈরি?
জাপান বাংলাদেশে “চায়না প্লাস ওয়ান” নীতির আওতায় আগামী ৫ বছরে ৬.৩৫ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগে আগ্রহী। যার একটি বড় ক্ষেত্র হতে পারে গাড়ি তৈরি। এতদিন বাংলাদেশের গাড়ির বাজার আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়ির ওপর নির্ভরশীল হলেও এবার বাংলাদেশেই গাড়ি তৈরির ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা চলছে।

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের সহায়তা চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তর বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সোমবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে দেশটির আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান।








