
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

বাংলাদেশের চিনিকলগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের প্রতিষ্ঠান মারুবেনি প্রটেক্টস। এ লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।
আজ সোমবার দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএসএফআইসির চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ।
চেয়ারম্যান বলেন, “জাপানি প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের স্ট্র্যাটেক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের চিনিশিল্পে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী। এ বিনিয়োগে জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল ও থাইল্যান্ডের এক্সিম ব্যাংকের সহযোগিতা নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। প্রাথমিক আলোচনায় চালু চিনিকলগুলোর আধুনিকায়ন এবং বন্ধ চিনিকলে নতুন প্ল্যান্ট স্থাপনের সম্ভাবনা উঠে এসেছে।”
শামছুজ্জামান বলেন, “চিনিশিল্পের বাইপ্রডাক্ট হিসেবে ইথানল, জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণেও বিনিয়োগের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ফলের পাল্প, জুসসহ বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের বিষয়টিও বিবেচনায় নেওয়া যেতে পারে। জাপানি প্রতিষ্ঠানটি এখনো কোনো লিখিত বিনিয়োগ প্রস্তাব দেয়নি। প্রস্তাব পাওয়ার পর তা সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। বিনিয়োগের ধরন পিপিপি, বিওটি, জিটুজি নাকি অন্য কোনো কাঠামোয় হবে, তা সম্ভাব্যতা যাচাই ও আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।”
বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, “চিনিশিল্পের আধুনিকায়ন ও বহুমুখীকরণের মাধ্যমে উৎপাদন বাড়ানো, বন্ধ কারখানা চালু করা, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বাড়ানোই তাদের লক্ষ্য। এ জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানানো হবে।”
শামছুজ্জামান বলেন, “এর আগে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) ছিল, যার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। সরকারি বিধানের কারণে সেটির মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। তাই নতুন করে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।