Advertisement

বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বিশেষ করে বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন খাতে আরও বেশি অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এ ক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Advertisement

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

Advertisement

এহছানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীনে হিট প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশে গবেষণা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। তিনি আরও বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণায় আরও বিনিয়োগ করতে চায়।

বাংলাদেশের মানবসম্পদের সম্ভাবনা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষার্থী ও গবেষকেরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখেন। সম্প্রতি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানী স্থান পেয়েছেন। এটি দেশের জন্য গর্বের বিষয়।

এহছানুল হক মিলন আরও বলেন, মানবসম্পদকে শুধু অদৃশ্য সম্পদ হিসেবে না রেখে উৎপাদনশীল ও দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। এ কারণে কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. এমরান কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক ড. এ কে এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নাল আবেদিন সিদ্দিক।