Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

বাংলাদেশ ইউনিক্লোর বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০: ২৪
বাংলাদেশ ইউনিক্লোর বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: ইউএনবি থেকে নেওয়া

জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার প্রশংসা করেন।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের ‘নতুন’ প্রস্তাবে নতুন কী আছে?national-parliament-of-bangladesh

এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।’’

এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ। এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিষয়: বাংলাদেশজাপানতারেক রহমানবিএনপিরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৮০ হাজার মানুষ

  • ২

    ‘কে এমপি, কে মন্ত্রী, কে চোর, কে ডাকাত-আমরা পার্থক্য করতে পারি না’

  • ৩

    ‘যুবদল গুপ্ততে বিশ্বাসী নয় রাজপথে বিশ্বাসী’

  • ৪

    সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, কী করবেন নেতানিয়াহু?

  • ৫

    ‘না খেয়ে মানুষ মরছে–এমনটা আমরা পাই নাই’

সম্পর্কিত
  • অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৮০ হাজার মানুষ

    অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৮০ হাজার মানুষ

    ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আজ বুধবার স্থানীয় সময় ভোরে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ ও পুদুচেরির ইয়ানাম উপকূলের কাছাকাছি এলাকা দিয়ে উপকূল অতিক্রম শুরু করে। পরে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

  • জেবিআইসিকে ঢাকায় অফিস খোলার আহ্বান প্রধানমন্ত্রীর

    জেবিআইসিকে ঢাকায় অফিস খোলার আহ্বান প্রধানমন্ত্রীর

    জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে ঢাকায় অফিস খোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • ইসরায়েলের নির্বাচন: ভোটগ্রহণ শেষ হওয়ার পর কী ঘটে?

    ইসরায়েলের নির্বাচন: ভোটগ্রহণ শেষ হওয়ার পর কী ঘটে?

    নেসেটের প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ। ছোট দলগুলোও জোট গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। এসব দলের সমর্থন কোন দিকে যাচ্ছে, তার ওপর সরকার গঠনের সাফল্য নির্ভর করতে পারে। মনোনীত প্রার্থী সরকার গঠনে ব্যর্থ হলে অন্য প্রার্থীরাও সুযোগ পেতে পারেন।

  • ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট

    ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে ধর্মঘট করছেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।